আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:৪২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হয়েছে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে। সোমবার (১১ মে) রাত ১১টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের চেন্নাইয়ের উদ্দেশে যাত্রা করে।

মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কায়সার হামিদ জানান, চিকিৎসা সফরে মেয়ের সঙ্গে রয়েছেন তার মা লোপা কায়সার। পাশাপাশি সম্ভাব্য লিভার ডোনার হিসেবে সঙ্গে গেছেন কারিনার দুই ভাই মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদ।

পোস্টে তিনি মেয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। তিনি লেখেন, উন্নত চিকিৎসার জন্য জেট এয়ার অ্যাম্বুলেন্সে করে কারিনাকে চেন্নাইয়ে নেওয়া হয়েছে। দেশে থাকা প্রসঙ্গে কায়সার হামিদ বলেন, এখনো কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করা বাকি রয়েছে এবং চিকিৎসার ব্যয়বহুল খরচ জোগাড় করতেও সময় লাগছে। তাই তিনি আপাতত যেতে পারেননি। তবে পরিবারের অন্য সদস্যরা কারিনার সঙ্গে আছেন।

এর আগে সোমবার দুপুরেই ভারতের ভিসা পাওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেন। তখন তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে এবং হাসপাতালের বিলসহ চিকিৎসা ব্যয় মেটাতে ফিক্সড ডিপোজিট ভাঙা হচ্ছে ও জমির বায়না সম্পন্ন করা হচ্ছে। পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরেই কারিনার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। প্রথমে সাধারণ অসুস্থতা মনে হলেও পরে সংক্রমণ ধরা পড়ে। এরপর হেপাটাইটিস এ শনাক্ত হয়। আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। পরিস্থিতি জটিল হয়ে গত শুক্রবার লিভার ফেইলিউর হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই

আপডেট সময়: ০৮:৪২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬