আজ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই Logo জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন Logo “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি Logo আগরদাঁড়ি ইউনিয়নে তিন মরহুমের একসঙ্গে জানাজা, শোকের ছায়া নেমে আসে এলাকায় Logo পশুর হাটে নিরাপত্তা জোরদার: সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা Logo কলারোয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক কর্মশালা Logo ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন Logo সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রিসোর্স পুল’ গঠনের নির্দেশ Logo আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার আশা পরিবারের
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

‘আমার গায়ে কোনও রাজনৈতিক রং লাগাবেন না’

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:৫৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের হাওয়া লেগেছে টলিপাড়ার। রাজনীতির ময়দানে তারকাদের আনাগোনা নতুন কিছু নয়, তবে অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির মতো ব্যক্তিত্বের নাম যখন সেই তালিকায় জড়িয়ে যায়, তখন গুঞ্জন থামানো কঠিন হয়ে পড়ে। এবার সেই রাজনৈতিক জল্পনা নিয়ে কথা বলেছেন তিনি।

গল্পের শুরু গত ফেব্রুয়ারি থেকে। পদ্মশ্রী সম্মান পাওয়ার পর বিজেপি নেতা সুকান্ত মজুমদার প্রসেনজিতের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সেই থেকেই ফিসফাস শুরু। এরপর শিবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ সোমবার দাবি করেন, জয়ের পর টলিপাড়ার একঝাঁক তারকার সঙ্গে তার কথা হয়েছে। সেই তালিকায় সৃজিত মুখার্জি কিংবা কৌশিক গাঙ্গুলীর পাশাপাশি ছিল প্রসেনজিতের নামও। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে- তবে কি বুম্বাদাও এবার গেরুয়া শিবিরে?

এই বিতর্কে ইতি টানতে প্রসেনজিৎ নিজেই একটি বিবৃতি প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেন, ‘আমি দীর্ঘ বহু বছর ধরে অত্যন্ত সম্মানের সঙ্গে অভিনয় করে আসছি এবং আগামিদিনেও ঠিক একইভাবে কাজ করে যেতে চাই। আপনাদের সকলের কাছে আমার একটাই বিনীত অনুরোধ, দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না।’

রুদ্রনীলকে ফোন করার বিষয়ে ইন্ডাস্ট্রির এই ‘জ্যেষ্ঠপুত্র’র বক্তব্য বেশ স্পষ্ট। তিনি দাবি করেছেন, তিনি কাউকে ফোন করেননি বরং ওপাশ থেকেই ফোন এসেছিল। রুদ্রনীলকে ছোট ভাইয়ের মতো মনে করেন জানিয়ে তিনি বলেন, ‘আমার ছোট ভাই ফোন করেছিল আমায়। বড় দাদা হিসেবে কাউকে আশীর্বাদ করা আমার কর্তব্য, আর আমি কেবল সেটুকুই পালন করেছি। এর সঙ্গে রাজনীতির কোনো যোগসূত্র নেই।’

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই

‘আমার গায়ে কোনও রাজনৈতিক রং লাগাবেন না’

আপডেট সময়: ১০:৫৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬