আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ঘণ্টাখানেকের ত্রুটিতে কত ক্ষতি হলো জাকারবার্গের?

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • ৪২৭ বার পড়া হয়েছে

হঠাৎ করে বন্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক! সাময়িক সার্ভার ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে ফেসবুক, ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রাম। এরপর সচল হয়। তবে এই এক ঘণ্টায় কতটা ক্ষতি হয়েছে মার্ক জাকারবার্গের? মঙ্গলবার (৫ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে ক্ষতির পরিমাণ। নিউইয়র্কের ওয়েডবুশ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ড্যান আইভসের বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, বিশ্বব্যাপী প্ল্যাটফর্মগুলি বন্ধ হওয়ার কারণে মার্ক জাকারবার্গ প্রায় ১০০ মিলিয়ন ডলার রাজস্ব হারিয়েছেন। সার্ভার ত্রুটির কারণে ওই সময়ের মধ্যে মেটার শেয়ারের দামও ১.৫ শতাংশ কমে গিয়েছিল।

কোম্পানি বিজ্ঞাপনের মাধ্যমে বেশিরভাগ আয় করে। যা ব্যবহারকারীদের দেখানো হয়। ‘প্রযুক্তিগত সমস্যার’ কারণে প্ল্যাটফর্মগুলোর আয়ও কমে যায়। মূলত, মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশে একযোগে ফেসবুক লগ-আউট এবং সেশন আউট হয়ে যায়। তারপর রাত ১০টা ২৩ মিনিটে আবারও সচল হয় ফেসবুক। তবে ‘প্রযুক্তিগত সমস্যার’ কারণে ঠিক কতটা লোকসান হয়েছে, সে বিষয়টি সম্ভবত টেক জায়ান্ট মেটা প্রকাশ করবে না। তবে ড্যান আইভসে মতে, এটি কোম্পানির মোট রাজস্বের একটি নগণ্য পরিমাণ। তবে ১০০ মিলিয়ন এতোটাও নগণ্য নয়।

পরিমাণটি মেটার কাছে নগণ্য হতে পারে; যা ২০২৩ সালে প্রায় ১৩৪ বিলিয়ন ডলার ছিল। তবে, সমগ্র বিশ্বের জনসংখ্যার মাত্র ৩৮ শতাংশের মূল্য ১০০ মিলিয়ন ডলার। মেটা ‘প্রযুক্তিগত সমস্যা’কে দায়ী করলেও, আসলে কী ঘটেছিল তা এখনও রহস্যের আড়ালে। ফেসবুকের অভ্যন্তরের একটি সূত্রের বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, কোম্পানির অভ্যন্তরীণ সিস্টেমগুলিও ডাউন ছিল, যার কারণে সমস্যা হতে পারে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

ঘণ্টাখানেকের ত্রুটিতে কত ক্ষতি হলো জাকারবার্গের?

আপডেট সময়: ০৩:১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪