আজ বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার Logo কলারোয়ায় বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা Logo পল্লবীতে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ৭ জুন Logo ট্রাফিক আইন ভাঙলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার Logo হাজিদের ১৫০ লাগেজ থেকে চুরির অভিযোগ ‘অসত্য’: বিমান প্রতিমন্ত্রী Logo কুয়েতে হামলার ব্যাখ্যা দিলেন ইরানি অধ্যাপক Logo সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির মতবিনিময় Logo তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ Logo সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে দ্বিতীয় দিনের মানববন্ধন Logo জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

খালেদা জিয়া ছিলেন স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক : ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৬:৫৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

ঢাকা প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যেমন আপসহীন ছিলেন, তেমনি তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছিলেন—এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাখা শোক বইয়ে স্বাক্ষর করতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “খালেদা জিয়ার মৃত্যুতে আজ আমরা যে সম্মান জানাতে পেরেছি, সেই সম্মান অটুট রেখে তার আদর্শ অনুসরণ করে জাতীয় জীবনে গণতন্ত্রের ধারা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এটিই আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত।”

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলটির এই অংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।এর আগে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে জাতীয় পার্টির (একাংশ) নেতারা বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন। এদিকে, খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি ও বিশিষ্টজনেরা আজও একে একে শোক বইয়ে স্বাক্ষর করতে আসছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

খালেদা জিয়া ছিলেন স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক : ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ

আপডেট সময়: ০৬:৫৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫