আজ বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার Logo কলারোয়ায় বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা Logo পল্লবীতে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ৭ জুন Logo ট্রাফিক আইন ভাঙলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার Logo হাজিদের ১৫০ লাগেজ থেকে চুরির অভিযোগ ‘অসত্য’: বিমান প্রতিমন্ত্রী Logo কুয়েতে হামলার ব্যাখ্যা দিলেন ইরানি অধ্যাপক Logo সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির মতবিনিময় Logo তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ Logo সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে দ্বিতীয় দিনের মানববন্ধন Logo জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আগুনে লন্ডভন্ড শিডিউল, ৩ দিনের অতিরিক্ত ফ্লাইটের চার্জ মওকুফ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৫:৪৬:০১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইট শিডিউল লন্ডভন্ড হয়েছে। তাই একাধিক এয়ারলাইন্স অতিরিক্ত ও বিশেষ ফ্লাইট পরিচালনা করে শিডিউল সমন্বয় করছে।

সেসব ফ্লাইটের চার্জ মওকুফ করতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে চিঠি দিয়েছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। সোমবার (২০ অক্টোবর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছাম্মত শাকিলা পারভীন।

এতে বলা হয়েছে, গত ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভবনে আগুনের ঘটনায় ফ্লাইট শিডিউল বিপর্যয় ঘটে। এই অবস্থায় বিমান সংস্থাগুলো কিছু অতিরিক্ত বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ গ্রহণ করে। এমতাবস্থায়, ১৯ অক্টোবর থেকে ২১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্স কর্তৃক পরিচালিত অতিরিক্ত বিশেষ ফ্লাইটসমূহের আরোপযোগ্য চার্জসমূহ মওকুফের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে শনিবার দুপুর সোয়া ২টায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। একই সঙ্গে ঘটনাস্থলে ছিলেন নৌ-বাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, দুই প্লাটুন বিজিবিসহ পুলিশ ও আনসারের সদস্যরা। সন্ধ্যা নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। যেখানে আমদানি করা পণ্য রাখা হয়, সেখানকার প্রায় সব মালামাল আগুনে পুড়ে গেছে বলে জানা যায়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

আগুনে লন্ডভন্ড শিডিউল, ৩ দিনের অতিরিক্ত ফ্লাইটের চার্জ মওকুফ

আপডেট সময়: ০৫:৪৬:০১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫