আজ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন Logo ইরানে পাকিস্তানের সেনাপ্রধান Logo পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায় : খুলনা ডিআইজি Logo সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৯ মৌয়ালের মধ্যে ৭ জন উদ্ধার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিতর্কের মাঝে পোস্ট করে যা বললেন মাধুরী

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:২০:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। সম্প্রতি কানাডার একটি অনুষ্ঠানে তার দেরিতে মঞ্চে ওঠার কারণে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। দর্শকরা অভিযোগ তোলেন, নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর মঞ্চে আসেন অভিনেত্রী। এই ঘটনার পর অনুষ্ঠানের দায় আয়োজকরা মাধুরীর দলের ওপর চাপিয়ে দিলেও, ক্ষোভের মুখে পড়তে হয় নায়িকাকেই।
দর্শকরা প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানাতে থাকেন। কিন্তু বিতর্কের এই আবহে, কানাডার অনুষ্ঠান নিয়ে কোনো মন্তব্য না করে উল্টো টরন্টোকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেন মাধুরী।
অনুষ্ঠানে দেরির ঘটনার ঠিক দিন তিনেক পরেই মাধুরী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে টরন্টোকে উদ্দেশ্য করে লেখেন, ‘টরন্টোর থেকে ভালোবাসা পেয়েছি। সেখানে “মিট অ্যান্ড গ্রিট” অনুষ্ঠানের পর এ বার নিউ জার্সি, শিকাগো ও নিউ ইয়র্ক যাওয়ার পালা।’
অভিনেত্রীর এমন পোস্টে বেশ আলোচনা-সমালোচনা করছেন নেটিজেনরা। অনেকেই মনে করছেন, বিতর্ক চাপা দিতেই তিনি এই পোস্ট করেছেন, যা ‘শাক দিয়ে মাছ ঢাকার’ শামিল। ক্ষুব্ধ দর্শকরা সরাসরি মাধুরীর কাছে কানাডার অনুরাগীদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে, মাধুরীর পোস্টে ‘মিট অ্যান্ড গ্রিট’ শব্দবন্ধনী ব্যবহারেও আপত্তি তুলেছেন অনেকে। দর্শকদের দাবি, প্রায় চল্লিশ হাজার টাকা দিয়ে টিকিট কেটে তারা অভিনেত্রীর নাচের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন, কোনো আলাপচারিতা বা ‘মিট অ্যান্ড গ্রিট’-এর জন্য নয়। তাদের অভিযোগ, অভিনেত্রী মিথ্যা প্রচার করছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

বিতর্কের মাঝে পোস্ট করে যা বললেন মাধুরী

আপডেট সময়: ০৮:২০:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫