আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

‘সোনার চর’ হাউসফুল, উচ্ছ্বসিত জায়েদ খান

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:১৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪
  • ৩৪৮ বার পড়া হয়েছে

ঈদের দ্বিতীয় দিনে হাউসফুল দর্শক হয়েছে সুদর্শন চিত্রনায়ক জায়েদ খানের সিনেমা দেখতে। দীর্ঘ এক যুগ পর ঈদে মুক্তি পেল এই নায়কের অভিনীত কোনো সিনেমা। ঈদের দ্বিতীয় দিন কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে দুপুর আড়াইটায় ‘সোনার চর’র শো হাউসফুল হয়। সিনেমাটি দেখার পর অভিনেতা জায়েদ খানের প্রশংসায় ভাসিয়েছে দর্শক। আইরিয়ানা নামে এক সিনেমাপ্রেমী কালবেলাকে বলেন, ফেসবুকে প্রচার দেখেই জায়েদ খানের সিনেমাটি দেখার আগ্রহ হয়। উনি কেমন অভিনয় করেন দেখার ইচ্ছা ছিল। তার অভিনয় অনেক ভালো লেগেছে। লিমা নামে আরেক দর্শক বলেন, প্লান ছিল না কোনো সিনেমা দেখব। সামনে দেখলাম ‘সোনার চর’। জায়েদ খানের সিনেমা আগে দেখা হয়নি। প্রথমবার দেখলাম। উনি অনেক ভালো অভিনয় করেন।

শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে প্রতিক্রিয়া জানতে জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করলে তিনি কালবেলাকে বলেন, আমি আগেই বলেছিলাম দর্শকরা আমার সিনেমা গ্রহণ করবেন। আমি নিজের সেরাটা দিয়েছি। সিনেমাটি হাউসফুল গেছে শুনে ভালো লাগছে। আমি এখন যমুনা ব্লকবাস্টারে যাচ্ছি। সাড়ে ৫টার শো দর্শকের সঙ্গে দেখব। ঈদের দিন থেকেই দর্শকের ভালো রিয়েকশন পাচ্ছি। ভাবলাম নিজের চোখে দর্শকের অনুভূতি দেখি। তাই শো দেখতে যাচ্ছি। ‘সোনার চর’ পরিচালনা করেছেন জাহিদ হাসান। এতে জায়েদ খান ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন প্রমুখ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

‘সোনার চর’ হাউসফুল, উচ্ছ্বসিত জায়েদ খান

আপডেট সময়: ০২:১৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪