আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিয়ের পর সানী-মৌসুমীর প্রথম আলাদা ঈদ উদযাপন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪
  • ৩৫৮ বার পড়া হয়েছে

ঢালিউডের আলোচিত জুটি ওমর সানী ও মৌসুমী। ভালোবেসে বিয়ে করে ২৮ বছর ধরে সংসার করছেন তারা। দীর্ঘ এই দাম্পত্য জীবনে প্রথমবার স্ত্রী মৌসুমীকে ছাড়া ঈদ উৎসব পালন করলেন সানী। এমনকি তার সঙ্গে ছিলেন না ছেলে-মেয়েও। ঈদের দিন বৃহস্পতিবার রাতে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন ওমর সানী। এ নিয়ে অভিনেতা বলেন, ‘ছেলে ফারদিন দুবাইয়ে, বউমা কানাডায়। মৌসুমী আর মেয়ে ফাইজা যুক্তরাষ্ট্রে। সবাই যার যার প্রয়োজনেই দেশের বাইরে আছে। তাই বাধ্য হয়েই আমাকে দেশে একা ঈদ করতে হয়েছে। প্রায় ২৯ বছর পর প্রথমবার মৌসুমীকে ছাড়া ঈদ করলাম।’

ওমর সানী বলেন, ‘প্রতিদিনই ভিডিওকলে সবার সঙ্গে কথা হয়। ঈদের দিনও হয়েছে।’ প্রসঙ্গত, ওমর সানীর একমাত্র ছেলে ফারদিন এহসান স্বাধীন পেশায় ব্যবসায়ী। সে কারণে প্রায় তাকে দেশের বাইরে থাকতে হয়। ফারদিনের স্ত্রী আয়েশা পড়াশোনার সুবাদে থাকেন কানাডায়। সানীর মেয়ে ফাইজা পড়াশোনা করেন যুক্তরাষ্ট্রে। ফলে মৌসুমীকে প্রায়ই দেশটিতে গিয়ে থাকতে হয় মেয়ের সঙ্গে। ১৯৯৫ সালে ভালোবেসে বিয়ে করেন তারকা জুটি ওমর সানী ও মৌসুমী। দিনটি ছিল ২ আগস্ট। সেই হিসেবে তাদের বিবাহিত জীবনের ২৮ পেরিয়ে ২৯ বছর চলছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

বিয়ের পর সানী-মৌসুমীর প্রথম আলাদা ঈদ উদযাপন

আপডেট সময়: ০২:০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪