আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক Logo দুর্ঘটনার পর কেমন আছেন তানজিন তিশা?
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

এখন খুব চিন্তা করে কথা বলতে হয় : তাহসান

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:১৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

দীর্ঘ পঁচিশ বছর ধরে গান গেয়ে শ্রোতাদের মন জয় করে আসছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান রহমান খান। কিন্তু ক্যারিয়ারের রজত জয়ন্তীতে পা রেখেই তার এক ঘোষণা হৃদয় ভেঙে দেয় শ্রোতা-ভক্তদের; জানান, সংগীত জগত থেকে নিজেকে গুটিয়ে ফেলবেন।

সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তাহসান ঘোষণা দেন, এটাই তার ওভারসিজ ব্যান্ডের সঙ্গে শেষ ট্যুর। এরপরই সামাজিক মাধ্যমে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেকেই ধরে নেন, গায়ক হয়তো পুরোপুরি সংগীত ছাড়ছেন।

এ নিয়ে সম্প্রতি আবারও প্রশ্নের মুখে পড়েন তাহসান। এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই শিল্পী বলেন, ‘গান থেকে বিরতি নিব, সকলে একদিন আস্তে আস্তে ভুলে যাবে। কিন্তু আমি তো এটা চাইনি, যে বিষয়টা ন্যাশনাল ইস্যু হয়ে উঠুক। ন্যাশনাল ইস্যু হয়ে গেছে বলে আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।’

তিনি বলেন, একটা কথার ফলেই অনেক কিছু হয়ে গেছে। আমার ছবির ওপর টুপি বসিয়ে রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, এগুলো আসলে খেলারই অংশ। কিছু মানুষ তো আসলে ওই কারণেই এসছেন। এটা দোষের কিছু না। এটা সারা পৃথিবীতেই হচ্ছে।

এই শিল্পী জানান, এই প্রথম নয়, বরং ক্যারিয়ারে এর আগেও কয়েকবার বিরতি নিয়েছেন। তবে ২৫ বছরের ক্যারিয়ারে তিনি শ্রোতাদের কাছ থেকে প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালোবাসা পেয়েছেন। তাই কিছুদিন থেমে যাওয়াই এখন প্রয়োজন- এমনটাই মনে করেন গায়ক।

সাম্প্রতিক বিতর্ক নিয়ে তাহসান বলেন, আমাদের এখন খুব চিন্তা করে কথা বলতে হয়। কোন কথায় কী হয়ে যাবে, একটা কথার রিপারকেশন কী হবে, তা আগে থেকে বোঝা যায় না। আমার কথাটা আসলে একটা ইমোশনাল মুহূর্তে বলা, ওটা ভাইরাল হয়ে গেছে; ভাবিনি এটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছে। এই বছর হাতে থাকা কয়েকটি কনসার্ট সম্পন্ন করেই আপাতত থামছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক

এখন খুব চিন্তা করে কথা বলতে হয় : তাহসান

আপডেট সময়: ১০:১৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫