আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভক্তদের নিরাশ করবেন না সাবিলা নূর

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

দর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।

শোবিজ অঙ্গনে দীর্ঘ সময়ের এ পথচলায় কেবল সিনেমায় নাম লেখানো বাকি ছিল এ অভিনেত্রীর। সে অপূর্ণতাটুকুও পূর্ণ হয়ে গেছে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে। প্রথমবারের মতো ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে তাণ্ডব সিনেমায় অভিনয় করেন সাবিলা নূর। প্রথম সিনেমায়ই আলোচনায় আসেন তিনি। আলোচিত ‘লিচুর বাগানে’ গানটিতে তার পারফরম্যান্স দেশজুড়ে তুমুল আলোচনা সৃষ্টি করে। গানটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পাশাপাশি নানা স্টেজ শোতেও জায়গা করে নেয়। দর্শক ও সমালোচকদের কাছ থেকেও প্রশংসা পান সাবিলা। তবে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় আলোচনায় আসার পর নতুন কোনো কাজের খবরে নেই সাবিলা নূর। দীর্ঘদিন ধরে নাটকেও অনিয়মিত তিনি।

নতুন কাজ নিয়ে তিনি বলেন, ‘‌নভেম্বরের মাঝামাঝি সময় বড় একটা খবর দেব। আপাতত এ নিয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না। নভেম্বর পর্যন্ত অপেক্ষা করুন-ধামাকা আসছে।’

তবে সিনেমা নাকি ওটিটি কনটেন্ট নিয়ে আসছেন, তা স্পষ্ট করেননি তিনি। শুধু ভক্তদের অপেক্ষা করতে বললেন এবং জানালেন ‘‌‌নিরাশ করব না।’ অভিনয়ের পাশাপাশি নাচ নিয়েও ব্যস্ত সময় কাটছে সাবিলার। নাচের পাশাপাশি লেখালেখিতেও তিনি নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন।

শেষ একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার ছোটগল্পের বই ভালোবাসা, অতঃপর এর আগে তিনি লিখেছেন তিনটি নাটকের গল্প- হৃদিকা, পারাপার ও মুখোমুখি অন্ধকার। ছোট পর্দা, ওটিটি ও বড় পর্দাÑসব মাধ্যমেই নিজের অবস্থান প্রমাণ করে চলেছেন সাবিলা নূর। এখন দর্শক-ভক্তদের আগ্রহ একটাই নভেম্বরের সেই ‘ধামাকা’ ঘোষণায় আসলে কী চমক নিয়ে আসছেন এ বহুমুখী প্রতিভাবান অভিনেত্রী।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

ভক্তদের নিরাশ করবেন না সাবিলা নূর

আপডেট সময়: ০৯:০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫