আজ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শেরেবাংলা নগরে হচ্ছে নতুন সচিবালয়, ভিত্তিপ্রস্তর স্থাপন ১৬ ডিসেম্বর Logo উচ্চশিক্ষার আধুনিকায়নের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ আয়োজন Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনিতে প্রতিপক্ষের হামলায় আহত ৫, থানায় এজাহার দাখিল

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:১২:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

আশাশুনি পতিবেদক: আশাশুনিতে দুর্গা পূজায় চাঁদা আদায় নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে। এব্যাপারে ১০ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পিরোজপুর গ্রামে।
পিরোজপুর গ্রামের সুধাসিন্ধু মন্ডলের স্ত্রী নিয়তী রানী মন্ডল বাদী হয়েছে একই গ্রামের মনি গাজী, জাহিদুল ইসলাম, মোস্ত গাজী, ঠাকুর দাস সানা, জগন্নাথ সানা, সুভাষ শীল, তারক বিশ্বাস, প্রিতিশ ঢালী, ফটিকখালী গ্রামের গৌরঙ্গ সরদার, খালিয়া গ্রামের শ্রীবিন্দু মন্ডলকে অভিযুক্ত করে দাখিলকৃত এজাহার সূত্রে জানাগেছে, বিগত দুর্গাপূজার সময় পূজার চাঁদা না দেয়া ও বিরোধীতা করায় গ্রামের দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর অভিযোগ করা হয়। চেয়ারম্যান উভয় পক্ষের মধ্যে মিমাংসা করে দেন। বিরোধী পক্ষ মিমাংসা না মেনে ঝগড়া বিবাদে লিপ্ত ও রাস্তাঘাটে পেলে মারধর করা সহ বিভিন্ন হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে থাকে। গত ১৯ অক্টোবর বাদীর দেবর হারান মন্ডল, ভাইপো দেবাশীষ মন্ডল খাজরা বাজার হতে বাড়ী ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৬ টার সময় পিরোজপুর কালি মন্দিরের সামনে পাকা রাস্তার উপর পৌঁছানো মাত্রই লাঠিসোটা, লোহার রড, দা সহকারে ওৎপেতে থাকা আসামীরা তাদের পথরোধ করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও এলোপাতাড়ী ভাবে মারপিট করে শরীরে রক্তজমাট বাধা বেদনাদায়ক নিলাফোলা জখম করে। জানতে পেরে বাদী ও বাদীর জা মল্লিকা মন্ডল ও জবা মন্ডল ঠেকাতে গেলে তাদেরকেও মারপিট করে জখম করে। পরনের কাপড় চোপড় টেনে ছিড়ে বেআব্রু করতঃ শ্লীলতাহানী ঘটায়। গলা থেকে স্বর্ণের চেইন ছিড়ে নেয়। গলায় শাড়ী কাপড় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। তাদের ডাকচিৎকারে স্বাক্ষীরা সহ আশপাশের লোকজন ছুটিয়া আসলে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। বাদী, মল্লিকা মন্ডল, জবা মন্ডল ও হারান মন্ডলকে হাসপাতালের জরুরী বিভাগ হতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

শেরেবাংলা নগরে হচ্ছে নতুন সচিবালয়, ভিত্তিপ্রস্তর স্থাপন ১৬ ডিসেম্বর

আশাশুনিতে প্রতিপক্ষের হামলায় আহত ৫, থানায় এজাহার দাখিল

আপডেট সময়: ১০:১২:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫