আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাংবাদিক হায়াত উদ্দীনকে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: বাগেরহাটের সাংবাদিক এ এস এম হায়াত উদ্দীনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকার শহীদ স. ম. আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে এই কর্মসূচি হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার আবুল কাসেম। বক্তব্য দেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাসসের প্রতিনিধি মো. আসাদুজ্জামান, চ্যানেল ২৪-এর আমিনা বিলকিস ময়না, দেশ সংযোগের ফরিদ আহমেদ ময়না, আমার বার্তার কাজী নাসির উদ্দীন, একাত্তর টিভির বরুণ ব্যানার্জি, এখন টিভির আহসান রাজীব, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, যমুনা টিভির আকরামুল ইসলাম, মাই টিভির ফয়জুল হক বাবু, মানবজমিনের এসএম বিপ্লব হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ড বেড়ে চলেছে, কিন্তু রাষ্ট্র সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—কেউই দায়িত্বশীল ভূমিকা রাখছে না। অবিলম্বে সাংবাদিক হায়াত উদ্দীন হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক হায়াত উদ্দীনকে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

আপডেট সময়: ০৩:১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫