আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক Logo পাটকেলঘাটায় ২০০ কেজি আম আটক করে ধ্বংশ Logo প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু Logo আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালিগঞ্জে স্বামীর নির্যাতনে মধ্যরাতে ঘরছাড়া গৃহবধূর সন্ধান মেলেনি ৪ দিনেও

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:১৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

কালিগঞ্জ, সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে স্বামীর দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় খাদিজা খাতুন (৩৭) নামে এক গৃহবধূকে মারপিট করে মধ্যরাতে বাড়ি থেকে বের করে দিয়েছে পাষন্ড স্বামী। ঘটনাটি ঘটেছে গত ৬ অক্টোবর রাতে উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামে। এ ঘটনায় খাদিজা খাতুনের স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন তার ভাই মতিউর রহমান।

লিখিত অভিযোগে নিখোঁজ গৃহবধূর ভাই উপজেলার মথুরেশপুর ইউনিয়নের নিজদেবপুর গ্রামের মরহুম আব্দুল্লাহ সরদারের ছেলে মতিউর রহমান (৩৪) জানান, ২০০৭ সালে পানিয়া গ্রামের মরহুম এন্তাজ আলী গাজীর ছেলে জাহারুল ইসলাম (৪৫) এর সাথে তার বোন খাদিজা খাতুনের বিয়ে হয়।

তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে জাহারুল ইসলাম বিভিন্ন কারণে শারীরিক ও মানসিক নির্যাতন চালালেও সন্তানদের মুখের দিকে তাকিয়ে সব সহ্য করে আসছিলেন খাদিজা খাতুন। কিন্তু প্রায় একবছর আগে খাদিজা খাতুনের অনুমতি ছাড়াই আরও একটি বিয়ে করে জাহারুল। এরপর হতে তাদের সংসারে আরও অশান্তি বেড়ে যায় এবং প্রায়ই খাদিজাকে মারপিট করে জখম করতে থাকে। একপর্যায়ে গত ৬ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে খাদিজা খাতুনকে বাঁশের লাঠি দিয়া মারপিট করে এবং কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে ও বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে বাড়ি থেকে বের করে দেয়। খবর পেয়ে পরদিন সকালে বোনের স্বামীর বাড়িতে যেয়ে বোনকে না পেলেও তার ব্যবহৃত মোবাইল ফোন স্বামীর বাড়িতে পাওয়া যায়। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি খাদিজা খাতুনের।

মতিউর রহমান জানান, নির্যাতন করে তার বোন খাদিজা খাতুনকে বাড়ি থেকে বের করে দিয়েছে ভগ্নিপতি জাহারুল ইসলাম। চারদিন পরও তার সন্ধান না পাওয়ায় পরিবারের সবাই দুঃশ্চিন্তায় রয়েছেন। এ ঘটনায় জাহারুল ইসলামকে আসামি করে বৃহস্পতিবার (৯ অক্টোবর) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল

কালিগঞ্জে স্বামীর নির্যাতনে মধ্যরাতে ঘরছাড়া গৃহবধূর সন্ধান মেলেনি ৪ দিনেও

আপডেট সময়: ১০:১৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫