আজ বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

খালিশপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

নগরীর খালিশপুরে সবুজ খান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে খালিশপুর হাউজিং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাজার করার উদ্দেশ্যে বের হন সবুজ খান। পথিমধ্যে পূর্ব শত্রুতার জেরে ৬-৭ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তারা সবুজ খানের দুই হাত, হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে কোপ দেয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত সবুজ খানের জামাই মোহাম্মদ বাবু বলেন, স্থানীয় মাদক ও মামলাবাজ একটি গ্রুপের বিরুদ্ধে গত ৫ অক্টোবর খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছিল। তারাই আজ সকালে আমার শ্বশুর বাজারে যাওয়ার সময় বক্কর বস্তি এলাকায় তার পথ আটকে দেয়। এ সময় ৬-৭ জন তাকে কুপিয়ে হত্যা করে। আমার শ্বশুর বায়তুল ফালাহ এলাকায় ভাঙারির ব্যবসা করতেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নাজমা নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

খালিশপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট সময়: ০৪:০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫