আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেরত আসা ১৮ বাংলাদেশীকে পরিবারের কাছে হস্তান্তর

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:৩৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক হয়ে ফেরত আসা ১৮ বাংলাদেশী নাগরিককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর থানা থেকে তাদের আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে বুধবার সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের তলুইগাছা সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করে। পরে ৩৩ বিজিবির তলুইগাছা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেম সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তাদের সোপর্দ করেন।

হস্তান্তরকৃতদের মধ্যে রয়েছেন—শ্যামনগর উপজেলার ভড়ভড়িয়া গ্রামের মো. জিন্টু, রাবেয়া খাতুন ও তাদের এক বছর বয়সী কন্যা রায়হান মোল্যা; আবাদচন্ডিপুর গ্রামের মহব্বত ঢালী, রিজিয়া খাতুন ও তাদের পুত্র ইয়াসিন ঢালী (১৫); মমতাজ পারভীন, নূর ইসলাম ও তার কন্যা জিম খাতুন (৭); দাতিনাখালী গ্রামের উমর ফারুক, রুপা খাতুন ও তাদের কন্যা জান্নাতী খাতুন (৪); খুলনার বয়রা এলাকার ফারুক সরদার, তার স্ত্রী রীনা বেগম, কন্যা সুমাইয়া খাতুন, রুমী খাতুন, মামনি খাতুন এবং পুত্র সাকিব সরদার (৭)।

তলুইগাছা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. আবুল কাশেম বলেন, “বুধবার সন্ধ্যায় বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার আমাদের কাছে ১৮ বাংলাদেশী নাগরিককে হস্তান্তর করেন। যাচাই-বাছাই শেষে তাদের থানায় সোপর্দ করা হয়।”

ফেরত আসা ফারুক সরদার জানান, “আমরা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় শ্রমিকের কাজ করতাম। সম্প্রতি ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের ধরপাকড় বাড়ায় আমরা বিএসএফের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিই।”

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান বলেন, “সোপর্দকৃত ১৮ জনকে যাচাই-বাছাই শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেরত আসা ১৮ বাংলাদেশীকে পরিবারের কাছে হস্তান্তর

আপডেট সময়: ০৩:৩৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫