আজ বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালিগঞ্জের চাম্পাফুলে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে মোছাঃ জহুরা খাতুন (২৩) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। বুধবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের জগদীশকাটি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জহুরা খাতুন জগদীশকাটী গ্রামের বাচ্চু গাজীর স্ত্রী এবং এক সন্তানের জননী।

থানায় দায়েরকৃত অপমৃত্যু মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্বামী বাচ্চু গাজী (২৫)-এর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে জহুরার মনোমালিন্য হয়। বুধবার সকাল পৌনে ৮টার দিকে তিনি পরিবারের সদস্যদের সকালের নাস্তা পরিবেশন করে নিজ শয়নকক্ষে চলে যান।

সকাল সোয়া ৮টার দিকে তার শ্বশুর আকরাম মল্লিক (৪৮) ও সন্তান কক্ষে গিয়ে জহুরাকে বমি করতে দেখে বুঝতে পারেন তিনি বিষপান করেছেন। স্থানীয় গ্রামডাক্তার ডেকে আনার পর তার পরামর্শে মাইক্রোবাসে করে সাতক্ষীরা নেওয়ার পথে জহুরার মৃত্যু হয়।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা জানান, খবর পেয়ে পুলিশ লাশ থানায় এনে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জের চাম্পাফুলে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

আপডেট সময়: ১০:০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫