আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কোর্স উদ্বোধন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:০০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

আব্দুর রহমান: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে “কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়)” কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে কুখরালী আহমাদিয়া দাখিল মাদরাসা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সুপার মাওলানা মো. জাহাঙ্গীর মূর্ত্তেজা রেজা। প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোঃ মোজাফ্ফর উদ্দীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফিল্ড মনিটারিং অ্যাসিস্ট্যান্ট মো. কামরুল ইসলামসহ কোর্স সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

কোর্সে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স ও কম্পিউটার পরিচালনা ও গ্রাফিক ডিজাইন—এই দুই ট্রেডে ২০ জন করে মোট ৪০ জন ঝরেপড়া শিক্ষার্থী অংশ নিচ্ছে। অষ্টম শ্রেণির নিচের এই শিক্ষার্থীদের কর্মদক্ষ করে তোলাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ধরনের প্রশিক্ষণ তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তাদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কোর্স উদ্বোধন

আপডেট সময়: ১০:০০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫