আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৪:০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

আব্দুর রহমান: সাতক্ষীরায় ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫ বিষয়ক দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল।

স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো. আদম আলী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডব্লিউএইচও প্রতিনিধি ডা. রাশেদ উদ্দিন মৃধা এবং ইপিআই সুপারিনটেনডেন্ট শেখ আব্দুল বাকি। মাল্টিমিডিয়া প্রজেকশনের মাধ্যমে টাইফয়েড টিকাদানের মূল প্রতিপাদ্য তুলে ধরেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইসমত জাহান সুমনা।

উপস্থাপনায় বলা হয়—বাংলাদেশে ২০২১ সালে প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এবং এ রোগে সাত হাজার মানুষের মৃত্যু ঘটে। টাইফয়েড নিয়ন্ত্রণে সরকার ইপিআই ব্যবস্থাপনায় বিনামূল্যে টিকা প্রদানের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে সাতক্ষীরায় আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৯ মাস থেকে নবম শ্রেণি পর্যন্ত (১৫ বছর বয়সী) শিশুদের টাইফয়েড টিকা প্রদান করা হবে। জেলায় মোট ৫ লাখ ৭ হাজার শিশুকে এ টিকার আওতায় আনা হবে।

জেলা পর্যায়ের প্রায় অর্ধশতাধিক ধর্মীয় নেতৃবৃন্দ কর্মশালায় অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. হাসানুজ্জামান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা

আপডেট সময়: ০৪:০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫