আজ বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আনছার ভিডিপি ক্লাবের জায়গায় ব্যক্তিগত রাস্তা নির্মাণ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে আনসার ভিডিপি ক্লাব ও এক প্রবাসীর স্ত্রীর দীর্ঘদিনের দখলকৃত জমিতে এক প্রভাবশালীর ব্যক্তিগত রাস্তা নির্মাণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। অভিযোগ, একজনের স্বার্থে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিজে উপস্থিত থেকে গাছ কেটে ঘেরাবেড়া নির্মাণপূর্বক রাস্তা তৈরি করে দিচ্ছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গড়ের হাটখোলা সংলগ্ন আনসার ভিডিপি ক্লাব চত্বরে।

স্থানীয়রা জানান, ১৯৯৪ সালে স্থানীয় এক ব্যক্তির দানকৃত জমিতে আনসার ভিডিপি ক্লাব প্রতিষ্ঠিত হয়। প্রায় সাত শতক জায়গা পাকা প্রাচীর দিয়ে ঘেরা ছিল। ক্লাবের পাশে কুয়েত প্রবাসী রবিউল ইসলামের স্ত্রী আকলিমা বেগম প্রায় ৩৫ বছর ধরে একটি পুকুর ভোগদখল করছেন।

সম্প্রতি কাজী রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিজের বাড়ির জন্য রাস্তা তৈরির আবেদন করলে ৫ অক্টোবর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুলিশ নিয়ে উপস্থিত হয়ে আনসার ভিডিপি ক্লাবের জমি ও আকলিমা বেগমের পুকুরের একাংশ রাস্তা হিসেবে নির্ধারণ করেন। এ সময় একটি নিম ও একটি কদমগাছ কেটে ফেলা হয়।

স্থানীয়দের অভিযোগ, কাজী রফিকুল ইসলাম সরকারি ক্লাবের জায়গা দখলের চেষ্টা করছেন। তিনি আগে আশাশুনি থেকে এসে এখানে বসতি গড়েন এবং এলাকার সঙ্গে প্রায়ই অসৌজন্যমূলক আচরণ করেন। ক্লাবের সদস্যরা জানান, বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

আনসার ভিডিপি ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য শেখ রিয়াজুল ইসলাম জানান, দানকৃত জমিতে ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই জাতীয় দিবসগুলো পালিত হয়ে আসছে। এখন সরকারি অর্থে ক্লাব ভবন নির্মাণের উদ্যোগ চলছে। তিনি বলেন, ক্লাবের জায়গা নিয়ে যদি কোনো সমস্যা থাকে, তাহলে নিয়ম মেনে ক্লাবকেই বন্দোবস্ত দেওয়া উচিত, ব্যক্তিকে নয়।

স্থানীয় ইউপি সদস্য কলিম গাজী বলেন, সরকারি ক্লাবের জমি কেউ ব্যক্তিস্বার্থে ব্যবহার করতে পারে না। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

অভিযুক্ত কাজী রফিকুল ইসলামের পরিবার দাবি করেছে, তারা জমি ডিসিআর নিয়েছেন। তবে কাগজপত্র দেখাতে পারেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বলেন, আনসার ভিডিপি ক্লাবের জমিদাতাদের কাগজ বৈধ না থাকায় জায়গাটি সরকারি সম্পত্তি হিসেবে গণ্য। তবে ক্লাব কর্তৃপক্ষ আবেদন করলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আনছার ভিডিপি ক্লাবের জায়গায় ব্যক্তিগত রাস্তা নির্মাণ

আপডেট সময়: ১১:০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫