আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক Logo পাটকেলঘাটায় ২০০ কেজি আম আটক করে ধ্বংশ Logo প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু Logo আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভোমরা স্থলবন্দরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মন্টুর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:৫২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হাড়দ্দাহ এলাকার হাফিজুর রহমান মন্টুর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় মানুষজন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার হাড়দ্দাহ এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্র জানায়, হাফিজুর রহমান মন্টু ভোমরা স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক। তাঁর মালিকানাধীন দুটি মৎস্য আড়ৎ ব্যবসা ও একাধিক ঘেরে মাছ চাষ রয়েছে। তিনি এলাকার বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত এবং দরিদ্র মানুষের কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে কাজ করে আসছেন।

সম্প্রতি একটি রাজনৈতিক দলের কমিটি ও নির্বাচনকে কেন্দ্র করে মন্টু তাঁর ভাই রবিউল ইসলামকে সমর্থন করায়, পরাজিত পক্ষের কয়েকজন ব্যক্তি তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মনগড়া তথ্য, মিথ্যা লেখা ও সম্পাদিত ছবি প্রচার শুরু করে।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা বিক্ষোভে অংশ নিয়ে ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি জানান। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আবুল খায়ের, আব্দুল হামিদ, আব্দুল কাদের, সিরাজুল ইসলাম, আব্দুর রশিদ, আজগর আলী, আব্দুর রহমান, মিন্টু গাজী, আলমগীর হোসেন, শরিফুল ইসলাম, মীর হোসেন, আহাদ আলী, সামসুর গাজী, সাত্তার গাজী, আশরাফ আলী ও রেজাউল গাজী প্রমুখ।

বক্তারা বলেন, “আমাদের এলাকার কৃতি সন্তান মন্টুর বিরুদ্ধে কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণের চেষ্টা চলছে। আমরা ঐক্যবদ্ধভাবে এই অপচেষ্টা প্রতিহত করব।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল

ভোমরা স্থলবন্দরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মন্টুর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ

আপডেট সময়: ১০:৫২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫