আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শহিদুল আলমের জাহাজের উপর দিয়ে সামরিক বিমান যাওয়া আসা করছে

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৩৩৫ বার পড়া হয়েছে

ত্রাণ পৌঁছে দিতে যুদ্ধ বিধ্বস্ত গাজার পথে বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম। তিনি এখনও ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ জাহাজে অবস্থান করছেন। জানিয়েছেন, রোববার (৫ অক্টোবর) উপকূলে পৌঁছানোর কথা থাকলেও আরও দেরি হবে। মাঝে মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি/ভিডিও পোস্ট করে জানাচ্ছেন সেখানকার অবস্থা।

এবার শহিদুল আলমের সহযাত্রীরাও দিলেন বার্তা। জানালেন তাদের অভিজ্ঞতা। একজন সহযাত্রী বলেন, আমাদের জাহাজের উপর দিয়ে বেশ কয়েকটি সামরিক বিমান উড়ে যাচ্ছে। যা বেশ অপ্রয়োজনীয়। তারা হয়তো কোনোভাবে আমাদের সম্পর্কে কোনো তথ্য পেয়েছে। আমরা নিশ্চিত নই যে তারা ইসরায়েলি কিনা। তবে আমাদের ধারণা, ভয় দেখাতে তারা এমন করছে।

সুমুদের আরেক যাত্রী বলেন, আমরা গাজাবাসীর জন্য ওষুধ ও বেশ কিছু স্বাস্থ্য সরঞ্জাম নিয়ে যাচ্ছি। যা আমাদের পেছনে আপনারা দেখতে পাচ্ছেন।

সেখানে অবস্থানরত এক চিকিৎসক বলেন, আমরা গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশের জন্য যাত্রা করেছি। যেন তারা গাজা পুননির্মাণের শক্তি পায়। আমি আশাবাদী যে আমরা খুব শিগগিরই সেখানে পৌঁছব। যদি এই নৌকায় না পারি তবে আরেক নৌকায় পারব।

আরেক যাত্রী বলেন, গাজা সম্পর্কে আমি অনেক পড়েছি শুনেছি। কিন্তু যদি সত্যি সেখানে যেতে পারি, তো বিষয়টা অসাধারণ হবে। আমি জানি এটি ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমার বিশ্বাস, আমরা এটি পুননির্মাণ করতে পারব। আমি বিশ্বাস করি যে এই গণহত্যা শেষ হতে পারে।

ম্যাডেলিন হাবিব নামের জাহাজের ক্যাপ্টেন বলেন, আমরা আসলেই গাজায় পৌঁছতে যাচ্ছি। আশা করি সেখানে শান্তি প্রক্রিয়া শুরু হবে। আমরা শুধু সেখানে প্রবেশই করতে চাই না। বরং ফিলিস্তিনিদের তাদের আঞ্চলিক সমুদ্রে প্রবেশাধিকার পাওয়ার জন্য একটি করিডোর স্থাপন করতে চাই। যাতে তারা সমুদ্রে বাণিজ্য করতে পারে। এটি তাদের অধিকার।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

শহিদুল আলমের জাহাজের উপর দিয়ে সামরিক বিমান যাওয়া আসা করছে

আপডেট সময়: ০২:০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫