আজ বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় কাঠবোঝাই ট্রলি উল্টে চালকের সহকারী নিহত-চালক আহত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:২৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় কাঠবোঝাই ট্রলি উল্টে চালকের সহকারী অসীম মন্ডল (২৬) নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন চালক জাহাঙ্গীর আলম (৪৫) । রোববার দুপুরে এঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অসীম মন্ডল সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী এলাকার বাসিন্দা। আর জাহাঙ্গীর আলম উপজেলার শিকড়ি গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান,কলারোয়ার দিক থেকে আসা কাঠ বোঝাই একটি ট্রলি সাতক্ষীরায় আসছিল। এসময় পথিমধ্যে ছয়ঘরিয়া এলাকায় আসলে পেছনের একটি চাকা পাংচার হয়ে গেলে ট্রলি কাত হয়ে উল্টে যায়।

এতে ট্রলির উপরে থাকা অসীম কাঠ চাপায় গুরুতর আহত হন। এছাড়া ট্রলির চালক জাহাঙ্গীর আলমও আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করার পাঠালে পথিমধ্যে অসীমের মৃত্যু হয়। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় কাঠবোঝাই ট্রলি উল্টে চালকের সহকারী নিহত-চালক আহত

আপডেট সময়: ১১:২৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫