আজ রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক Logo চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Logo খুলনা মহানগর ছাত্রশিবিরের ‘সাইক্লিং ফর গ্রিন সিটি, ক্লিন সিটি’ ক্যাম্পেইন Logo ২০ বছরেও সংস্কার হয়নি মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ Logo তীব্র তাপদাহের পর কলারোয়ায় স্বস্তির বৃষ্টি Logo দেবহাটায় ঘের কর্মচারীর রহস্যজনক মৃত্যু Logo সাতক্ষীরায় নিজ ঘর থেকে বিতর্কিত নারীর মরদেহ উদ্ধার Logo সাতক্ষীরায় খো খো প্রশিক্ষণ ও আন্তঃজেলা টুর্নামেন্ট সম্পন্ন Logo কালিগঞ্জে পরিবেশ দিবসে জামায়াতের মানববন্ধন Logo কালিগঞ্জে টমটম চালককে পিটিয়ে জখম, তিনদিনেও মামলা রেকর্ড হয়নি
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

রাজধানীতে গুলি ছুড়ে আতঙ্ক, যাত্রীবাহী বাসে আগুন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:৪৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে।

বাসের চালক জানান, সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত হাতের ইশারা দিয়ে বাস থামাতে বলেন। বাস থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামানো হয়। যাত্রীরাও আতঙ্কে বাস থেকে নেমে যান। এরপর বাসের সামনের কাঁচে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দেয়।

বাস কর্তৃপক্ষের অভিযোগ, কিছুদিন আগে নেছার নামে এক ব্যক্তি চাঁদার দাবিতে তাদের কর্মীদের আহত করেছিলেন। তারা বলছেন, এ ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা থাকতে পারে।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান জানান, সম্প্রতি এই বাস কোম্পানিতে কিছু কর্মী ছাটাই করা হয়েছিল। ক্ষুব্ধ হয়ে ছাটাই হওয়া কিছু কর্মী সম্ভবত এই ঘটনার সঙ্গে জড়িত।আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক

রাজধানীতে গুলি ছুড়ে আতঙ্ক, যাত্রীবাহী বাসে আগুন

আপডেট সময়: ০৭:৪৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫