আজ বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

মণ্ডপে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:৫২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে পূজামণ্ডপের ডেকোরেশনের সরঞ্জামাদি খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রশান্ত মন্ডল (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে খাজরার পশ্চিম ফটিকখালী দুর্গা মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রশান্ত মন্ডল কয়রা উপজেলার চান্নিরচক গ্রামের অমূল্য মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পশ্চিম ফটিকখালী গ্রামে শ্বশুর রাজা সরদারের বাড়িতে বসবাস করছিলেন এবং ডেকোরেটর শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় তিনি পূজামণ্ডপের ডেকোরেশনের মালামাল খুলছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তার থেকে বিদ্যুতায়িত হয়ে মাটিতে ছিটকে পড়েন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরিফিন বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। অসাবধানতার কারণে তারে হাতে লেগে এ ঘটনা ঘটেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

মণ্ডপে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

আপডেট সময়: ০৫:৫২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫