আজ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই Logo জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন Logo “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি Logo আগরদাঁড়ি ইউনিয়নে তিন মরহুমের একসঙ্গে জানাজা, শোকের ছায়া নেমে আসে এলাকায় Logo পশুর হাটে নিরাপত্তা জোরদার: সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা Logo কলারোয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক কর্মশালা Logo ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন Logo সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রিসোর্স পুল’ গঠনের নির্দেশ Logo আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার আশা পরিবারের
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:১৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর নাজমুল হক ওরফে পল্লব (৪৪) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ২ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা- আশাশুনি সড়কের কোমরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর নাজমুল হক পল্লব সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাপড়া গ্রামের আয়কর আইনজীবী মৃত অ্যাডভোকেট শামসুল হকের ছেলে। তিনি সাতক্ষীরা শহরের সুলতানপুর কাজীপাড়া এলাকায় বসবাস করতেন। নিহতের প্রতিবেশী তৌহিদুর রহমান জানান, বেশ কয় দিন আগে তার বোন মারা যায়। মরহুমা বোনের দোয়া অনুষ্ঠানের জন্য মুরগি কিনতে তিনি দুপুরে মোটরসাইকেলে আশাশুনি উপজেলার বুধহাটার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বেলা ২টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা -আশাশুনি সড়কের কোমরপুর এলাকায় পৌঁছালে হঠাৎ তার মোটরসাইকেলের পিছনের চাকা স্লিপ করলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এত রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট সময়: ০৩:১৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫