আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়িতে চুরি

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:২৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় এক কোটি টাকার মালপত্র খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১ অক্টোবর) রাত আটটার দিকে শহরের সার্কিট হাউস মোড়সংলগ্ন মেহেদীবাগে এ ঘটনা ঘটে। রামকৃষ্ণ চক্রবর্তী আর টিভির জেলা প্রতিনিধি ও স্থানীয়ভাবে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে পরিচিত।

রামকৃষ্ণ চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে তিনি পূজামণ্ডপে প্রতিমা দেখতে যান। রাত সাড়ে আটটার দিকে বাসায় ফিরে এসে দেখেন, বাড়ির প্রধান গেট ও প্রতিটি ঘরের তালা ভাঙা। নগদ প্রায় আট লাখ টাকা ও প্রায় ৪০ ভরি স্বর্ণালংকারসহ এক কোটি টাকারও বেশি মালপত্র চুরি হয়েছে।

খবর পেয়ে সাতক্ষীরা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এর এক দিন আগে শহরের নারিকেলতলা পূজামণ্ডপের কাছে এক স্বর্ণকারের বাড়ি থেকেও প্রায় এক কোটি ২০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়।

পরপর দুটি চুরির ঘটনায় শহরে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, জেলা পুলিশ লাইনের কাছাকাছি এলাকায় এমন ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়িতে চুরি

আপডেট সময়: ০৩:২৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫