আজ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই Logo জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন Logo “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি Logo আগরদাঁড়ি ইউনিয়নে তিন মরহুমের একসঙ্গে জানাজা, শোকের ছায়া নেমে আসে এলাকায় Logo পশুর হাটে নিরাপত্তা জোরদার: সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা Logo কলারোয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক কর্মশালা Logo ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন Logo সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রিসোর্স পুল’ গঠনের নির্দেশ Logo আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার আশা পরিবারের
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় এনজে হসপিটালের যাত্রা শুরু

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:২৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় শহীদ খান ফাউন্ডেশন পরিচালিত নবজীবন ডায়াগনস্টিক সেন্টারের নতুন সংযোজন এনজে হসপিটাল যাত্রা শুরু করেছে। বুধবার সকালে পুরোনো সাতক্ষীরার মুন্সিপাড়া এলাকায় হাসপাতালটির উদ্বোধন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ খান ফাউন্ডেশনের সভাপতি হাফিজুল ইসলাম খান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন নবজীবনের পরিচালক তারেকুজ্জামান খান। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন নবজীবনের প্রতিষ্ঠাতা শহীদুজ্জামান খান।

প্রধান অতিথি হিসেবে হাসপাতালের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা সভাপতি ডা. আবুল কালাম বাবলা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ ও দিলারা বেগম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল হোসেনসহ অনেকে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে থাকছে ডিজিটাল এক্স-রে, প্যাথলজি, ইসিজি, ইকোসহ উন্নতমানের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা। পাশাপাশি গাইনী, ডায়াবেটিস, হৃদরোগ, চর্ম ও যৌন রোগ, নাক-কান-গলা, অর্থোপেডিকস ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়া যাবে।

উদ্বোধন উপলক্ষে হাসপাতাল চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন পলাশপোল তেঁতুলতলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শহিদুল ইসলাম।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই

সাতক্ষীরায় এনজে হসপিটালের যাত্রা শুরু

আপডেট সময়: ০৩:২৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫