আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক Logo পাটকেলঘাটায় ২০০ কেজি আম আটক করে ধ্বংশ Logo প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু Logo আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভারতীয় নাগরিকের লাশ বাংলাদেশি স্বজনদের দেখালো বিজিবি-বিএসএফ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৪৭:২০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

যশোরের শার্শা সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিক আব্দুল জব্বার মন্ডল (৭৫) এর লাশ বাংলাদেশেও অবস্থানরত মেয়ে মিতু ও স্বজনদের যৌথভাবে দেখালো বিজিবি-বিএসএফ সদস্যরা। মিতু বেনাপোল পোর্ট থানার বাবলু মন্ডলের স্ত্রী।

বুধবার (১ অক্টোবর) বিকেলে ধান্যখোলা সীমান্তের মেইন পিলার ২৫/৬-এস এর কাছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ও ভারতের ৬৭ বিএসএফ ব্যাটালিয়নের তত্ত্বাবধানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার বাশঘাটা গ্রামের বাসিন্দা আব্দুল জব্বার মন্ডল বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশে অবস্থানরত তার মেয়ে মিতু ও স্বজনরা লাশ দেখার জন্য আবেদন করেন। বিষয়টি বিএসএফের মাধ্যমে বিজিবির কাছে আবেদন পৌঁছালে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ দেখার আয়োজন করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আবেদনের প্রেক্ষিতে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি মেয়ে মিতু ও স্বজনদের আব্দুল জব্বার মন্ডলের লাশ দেখানো হয়। পরে মরদেহ ভারতে নিয়ে যাওয়া হয় দাফনের জন্য। স্বজনরা মরদেহ দেখে নিজ নিজ বাড়িতে ফিরে যান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল

ভারতীয় নাগরিকের লাশ বাংলাদেশি স্বজনদের দেখালো বিজিবি-বিএসএফ

আপডেট সময়: ০১:৪৭:২০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫