আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক Logo পাটকেলঘাটায় ২০০ কেজি আম আটক করে ধ্বংশ Logo প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু Logo আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগর সীমান্তে সুপেয় পানি প্রকল্প চালু

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৫৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলার কৈখালী সীমান্ত এলাকায় বিশুদ্ধ পানির সংকটে থাকা মানুষের জন্য সুপেয় পানি প্রকল্প চালু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কৈখালী এস.আর. মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রকল্পের উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষাই নয়, বরং মানুষের আস্থার প্রতীক হিসেবেও কাজ করছে। লবণাক্ত উপকূলীয় অঞ্চলের অন্যতম বড় সমস্যা সুপেয় পানি। এখানকার মানুষ এখনও অনিরাপদ পুকুর ও বৃষ্টির পানি পান করছে। তাদের কথা ভেবে প্রায় ৫৬ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সুন্দরবন সীমান্তে বনদস্যু দমনে অভিযান জোরদার করা হয়েছে। কোস্টগার্ডও এতে অংশ নিচ্ছে। সুনির্দিষ্ট তথ্য পেলে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় শতাধিক মানুষকে খাদ্যসামগ্রী ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ নওফেল মাহমুদ, সোহরাব হোসেন ভূঁইয়া ও শরীফুল ইসলাম, নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার রাজীব, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্যা, কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল

শ্যামনগর সীমান্তে সুপেয় পানি প্রকল্প চালু

আপডেট সময়: ০৩:৫৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫