আজ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই Logo জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন Logo “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি Logo আগরদাঁড়ি ইউনিয়নে তিন মরহুমের একসঙ্গে জানাজা, শোকের ছায়া নেমে আসে এলাকায় Logo পশুর হাটে নিরাপত্তা জোরদার: সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা Logo কলারোয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক কর্মশালা Logo ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন Logo সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রিসোর্স পুল’ গঠনের নির্দেশ Logo আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার আশা পরিবারের
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাবেক মেয়র ও প্রবীণ রাজনীতিক আলহাজ্ব আব্দুল জলিলের জানাজায় সর্বস্তরের মানুষের উপস্থিতি

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:৪৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা পৌরসভার দুইবারের নির্বাচিত সাবেক মেয়র, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল জলিল আর নেই। তিনি সোমবার সকাল সাড়ে ৭টায় শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল জলিল প্রথম পৌরবাসীর প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। পরবর্তীতে তিনি আবারও মেয়র নির্বাচিত হয়ে পৌর উন্নয়ন ও কর্মকাণ্ডের মাধ্যমে নাগরিকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। জেলা বিএনপির আহ্বায়ক হিসেবেও তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে তৎকালীন সময়ে বিএনপি সুসংগঠিত ভূমিকা পালন করে।

রাজনীতির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও মরহুমের অবদান ছিল প্রশংসনীয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, চার কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ যোহর সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা বিভাগের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক মেয়র তাসকিন আহমেদ চিসতি প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

জানাজা শেষে মরহুমকে শহরের কামালনগর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মুসল্লিগণ অংশগ্রহণ করেন। জানাজার ইমামতি করেন মরহুমের নাতি হাফেজ মাওলানা সাজিদুর রহমান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই

সাবেক মেয়র ও প্রবীণ রাজনীতিক আলহাজ্ব আব্দুল জলিলের জানাজায় সর্বস্তরের মানুষের উপস্থিতি

আপডেট সময়: ০৩:৪৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫