আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক Logo পাটকেলঘাটায় ২০০ কেজি আম আটক করে ধ্বংশ Logo প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু Logo আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিশ্ব নদী দিবসে সাতক্ষীরায় নৌকায় মানববন্ধন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৫৫:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গত ২৮ সেপ্টেম্বর সাতক্ষীরা শহরের বাঁকাল ক্যানাল ব্রিজ দক্ষিণ পাশে পালিত হয়েছে বিশ্ব নদী দিবস। এ বছরের প্রতিপাদ্য ছিল— “নদী বাঁচলে দেশ বাঁচবে, পরিবেশ রক্ষা পাবে”। দিবসটিকে ঘিরে সাতক্ষীরায় গ্রহণ করা হয় এক ব্যতিক্রমী কর্মসূচি— নৌকায় মানববন্ধন।

নদীমাতৃক বাংলাদেশের নদীর অস্তিত্ব রক্ষার গুরুত্বকে নতুন করে মনে করিয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির সহযোগিতায় ছিল ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং এল আই ডি। বাস্তবায়ন করেছে সুন্দরবন ফাউন্ডেশন ও হেড সংস্থা।

নৌকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর সভাপতি প্রফেসর মোজাম্মেল হোসেন। সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন দক্ষতার সঙ্গে অনুষ্ঠান পরিচালনা করেন। স্বাগত বক্তব্য দেন হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন।

কর্মসূচির প্রধান অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী জনাব সালাউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মোঃ মহিজুর রহমান।

বক্তারা নদীর গুরুত্ব তুলে ধরে বলেন, নদী আমাদের প্রাণ ও প্রকৃতির মূল ভিত্তি। তাদের মতে, নদীকে দূষণমুক্ত ও দখলমুক্ত করা এবং প্রাকৃতিক প্রবাহ নিশ্চিত করা সময়ের সর্বাপেক্ষা জরুরি দাবি।

তারা আরও উল্লেখ করেন, নদী রক্ষায় স্থানীয় জনগণ, পরিবেশবাদী সংগঠন এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। বিশেষ করে, শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নদী রক্ষার আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। তাদের মতে, তরুণদের সচেতন করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের পরিবেশ সুরক্ষিত হবে।

বক্তারা জোর দিয়ে বলেন, নদী রক্ষা ছাড়া দেশের পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখা সম্ভব নয়। বিশ্ব নদী দিবসের এই কর্মসূচি নদী রক্ষার আন্দোলনে নতুন উদ্দীপনা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল

বিশ্ব নদী দিবসে সাতক্ষীরায় নৌকায় মানববন্ধন

আপডেট সময়: ০১:৫৫:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫