আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তথ্য অধিকার দিবস ২০২৫ সাতক্ষীরায়: স্বদেশ ও আসকের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:১৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্বদেশ সংস্থার বাস্তবায়নে এবং আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায়, জিএফএ কনসালটিং গ্রুপ জিএমবি এইচ-এর অর্থায়নে নাগরিকতা প্রকল্পের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালি শেষে স্বদেশ অফিস মিলনায়তনে আলোচনা সভায় অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান ও স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত।

বক্তারা বলেন, তথ্য অধিকার একটি মৌলিক গণতান্ত্রিক অধিকার, যা নাগরিকদের রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ, জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে ভূমিকা রাখে। তারা আরও উল্লেখ করেন, এআই-নির্ভর ডিজিটাল যুগে তথ্য অধিকার আইনের সংস্কার প্রয়োজন।

অনুষ্ঠানে নাগরিকতা প্রকল্পের ইয়ুথ গার্লস গ্রুপ ও বিদ্যালয় নাট্যদল (বিনাদ)-এর সদস্যরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে সহায়তা করেন প্রোগ্রাম অফিসার আজহারুল ইসলাম ও প্যারালিগাল শরিফুল ইসলাম।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তথ্য অধিকার দিবস ২০২৫ সাতক্ষীরায়: স্বদেশ ও আসকের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

আপডেট সময়: ০১:১৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫