আব্দুর রহমান: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের ভোট কেন্দ্র ভিত্তিক পেশাজীবি দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পুরাতন সাতক্ষীরা পুন্সিপাড়া আল আমীন ট্রাস্ট কাজী শামসুর রহমান মিলনায়তন এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শূরা সদস্য ও উপজেলা নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলামের সভাপত্বিতে ও সদর উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আনিছুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়াদুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দীন প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় জামায়াত নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতির আশা-আকাঙ্খা পূরণে জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং ভোটকেন্দ্রে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনসহ সবধরণের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা ও সহিংসতা ঠেকাতে সর্বদা প্রস্তুত থাকার আহবান জানান। সমাবেশে সকল ইউনিয়নের ২শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরা সদর জামায়াতের পেশাজীবি দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
-
রিপোর্টার - আপডেট সময়: ১২:০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- ১৩০ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























