আজ বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

উপকূল রক্ষায় স্থায়ী সমাধানের দাবিতে বালির চরে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালিত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: ‘উপকূল বাঁচাও, দেশ বাঁচাও’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছাসেবী যুব সংগঠন সিডিও ইয়ুথ টিমের আয়োজনে সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু ধর্মঘট পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার নওয়াবেঁকী বাজার সংলগ্ন খোলপেটুয়া নদীর বুকে জেগে ওঠা বালির চরে ঘণ্টা ব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

এ সময় যুবরা ‘জীবাশ্ম নয়, চাই সবুজ জ্বালানি’, ‘আমাদের ভবিষ্যৎ বাঁচাও, ফাঁকা প্রতিশ্রুতি নয়’, ‘উপকূল বাঁচাও, মানুষ বাঁচাও’, ‘ভবিষ্যৎ আমাদের, সিদ্ধান্ত আমাদের’, ‘আমরা বাঁধ চাই, প্রতিশ্রুতি নয়’ প্লাকার্ড প্রদর্শনী ও স্লোগানে মুখরিত করে তোলে।

সিডিও ইয়ুথ টিমের সদস্য জলবায়ু যোদ্ধা নুহা ইসলাম বলেন, “আমাদের উপকূল প্রতিদিনই সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি আর ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘরবাড়ি হারিয়ে মানুষ দারিদ্রের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কপ-৩০ এ এই বাস্তবতাকে বিশ্ব নেতাদের সামনে জোর দিয়ে তুলে ধরা জরুরি। আমরা চাই উপকূল রক্ষার জন্য স্থায়ী সমাধান।”

সিডিও ইয়ুথ টিম আটুলিয়া ইউনিটের সদস্য রনি হোসেন সজীব বলেন, “আমরা যারা উপকূলে বাস করি, জলবায়ু পরিবর্তনের প্রভাব সরাসরি আমাদের জীবনে পড়ছে। অথচ এই সংকট সৃষ্টির জন্য দায় আমাদের নয়। কপ-৩০ এ আমাদের জন্য ন্যায়সঙ্গত জলবায়ু তহবিল, ক্ষতিপূরণ ও অভিযোজন সহায়তা নিশ্চিত করতে হবে। নইলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।”

সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার ও এ্যাকটিভিস্ট আনিসুর রহমান মিলন তার বক্তব্যে বলেন, “আজকের এই ক্লাইমেট স্ট্রাইক থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই আমাদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলা যাবে না। শুধু আলোচনা নয়, কার্যকর পদক্ষেপ দরকার। নীতি-নির্ধারকদের এখনই সাহসী সিদ্ধান্ত নিতে হবে, যাতে উপকূলের মানুষ নিরাপদে থাকতে পারে।

সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার ও এ্যাক্টভিস্ট হাফিজুর রহমান বলেন, “উপকূলের যুব সমাজ চুপ করে বসে থাকবে না। আমরা পরিবর্তনের কণ্ঠস্বর। কপ-৩০ এ উপকূলীয় মানুষের জীবন, নিরাপত্তা ও ভবিষ্যৎকে অগ্রাধিকার দিতে হবে। আমরা চাই বিশ্ব নেতারা আমাদের কষ্টের গল্প শুনুক এবং বাস্তব পদক্ষেপ নিক। উপকূল বাঁচানো মানে দেশের ভবিষ্যৎ বাঁচানো।”

সিডিও ইয়ুথ টিমের সদস্য মোয়াজ্জেম হোসেন সাদি এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র ভলেন্টিয়ার ইদ্রিস আলী, সামিরা, শাহারিয়ার, সাদিয়া আমিন, লিলি, তৈয়েবা, আরিফা, শারমিন, সবুজ, মানিক, শিষ, রাকিব, জুবায়ের, মামুন, জামাল বাদশা, রনি হাসান সজীব, রাজা নন্দী, সালমান, ছোওয়ুদ সহ যুবরা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

উপকূল রক্ষায় স্থায়ী সমাধানের দাবিতে বালির চরে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালিত

আপডেট সময়: ০৪:১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫