আজ বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৫৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে রাকিবুল হাসান সিয়াম নামের ১৫ বছরের এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পৌরসভার কাঠিয়াস্থ সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এর আগে দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। সে শহরের মনজিতপুর এলাকার সৌদি প্রবাসি সাইফুল ইসলামের ছেলে ও সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না জানান, সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল ধোপা পুকুরের দিকে যাচ্ছিল। সিয়াম বাইকের পেছনে বসে ছিল। এসময় বিপরীত দিক থেকে একটি ইজিবাইক আসছিল। রাস্তা কর্দমাক্ত হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সিয়ামকে বহন করা বাইকটি ইজিবাইকে ধাক্কা লাগিয়ে রাস্তায় পড়ে যায়। এসময় পেছনে বসা সিয়াম বাইক থেকে ছিটকে পড়ে রাস্তার ধারে বিদ্যুতের খুটিতে সজোরে ধাক্কা খায়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয়রা সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়। সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান,নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

আপডেট সময়: ০২:৫৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫