আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক Logo পাটকেলঘাটায় ২০০ কেজি আম আটক করে ধ্বংশ Logo প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু Logo আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভোমরা বন্দর দিয়ে দুই মাসে ২৭২ টন জিরা আমদানি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে কমেছে ভারত থেকে জিরা আমদানি। গত অর্থবছরের প্রথম দুই মাসের (জুলাই-আগস্ট) তুলনায় চলতি ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে মসলা পণ্যটির আমদানি কমেছে অন্তত ১২০ টন। এর কারণ হিসেবে বাজারে চাহিদার পতনকে উল্লেখ করেন ব্যবসায়ী ও আমদানিকারকরা।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে এ বন্দর দিয়ে ২৭২ টন জিরা আমদানি হয়েছে, যার মূল্য ১১ কোটি ৮০ লাখ টাকা। অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছিল ৩৯১ টন জিরা, যার মূল্য ছিল ১৬ কোটি ৪২ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম দুই মাসে পণ্যটির আমদানি কমেছে ১১৯ টন।

বন্দরে ভারত থেকে আমদানি কমলেও সাতক্ষীরার মসলাবাজারে জিরার দাম কমেছে। দুই-তিন সপ্তাহের ব্যবধানে বাজারে কেজিপ্রতি জিরার দাম ৫০-৬০ টাকা পর্যন্ত কমেছে। খুচরা বাজারে দাম কমার পেছনেও প্রভাব ফেলেছে ভোক্তা পর্যায়ে চাহিদার পতন।

গতকাল সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড়বাজারের খুচরা মসলা বিপণন প্রতিষ্ঠান মেসার্স সরদার এন্টারপ্রাইজে প্রতি কেজি ভারতীয় জিরা বিক্রি হয়েছে ৫৮০ টাকায়, তুরস্কের জিরা ৭৮০ ও সিরিয়ার জিরা ৮০০ টাকায়।

দুই-তিন সপ্তাহ আগে একই প্রতিষ্ঠানে ভারতীয় জিরার দাম ছিল কেজিপ্রতি ৬২০-৬৩০ টাকা। অন্যদিকে তুরস্ক ও সিরিয়ার জিরা যথাক্রমে ৮৪০ ও ৮৭০ টাকায় বিক্রি হয়েছিল।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল

ভোমরা বন্দর দিয়ে দুই মাসে ২৭২ টন জিরা আমদানি

আপডেট সময়: ১২:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫