আজ বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দরে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:৪৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে টানা ছয় দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে বন্দর ও কাস্টমসের পণ্য খালাস কার্যক্রম এবং দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। বিশেষ ব্যবস্থায় ইলিশ মাছ রপ্তানিও চালু থাকবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান, ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টরা চিঠি দিয়ে জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এরপর ৩ অক্টোবর (শুক্রবার) বাংলাদেশে সাপ্তাহিক ছুটি থাকায় মোট ছয় দিন এ কার্যক্রম বন্ধ থাকবে।

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, আমদানি-রফতানি পুনরায় ৪ অক্টোবর (শনিবার) সকাল থেকে শুরু হবে। তিনি আরও নিশ্চিত করেছেন যে, বিশেষ ব্যবস্থায় ইলিশ রপ্তানি অব্যাহত থাকবে।

বেনাপোল স্থলবন্দর দেশের আমদানি-রফতানিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিন এখান দিয়ে ভারত থেকে প্রায় ৩০০ থেকে ৩৫০ ট্রাক পণ্য আমদানি হয় এবং বাংলাদেশ থেকে ভারতে যায় প্রায় ১০০ ট্রাক পণ্য। দেশের মোট আমদানির প্রায় ৯০ ভাগই এই বন্দর দিয়ে সম্পন্ন হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দরে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ

আপডেট সময়: ০৮:৪৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫