আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক Logo পাটকেলঘাটায় ২০০ কেজি আম আটক করে ধ্বংশ Logo প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু Logo আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় দুর্গোৎসবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৩৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে সাতক্ষীরা সীমান্তে নজরদারির বৃদ্ধির পাশপাশি সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং যে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা ও অপতৎপরতা রোধে কঠোর নিরাপত্তামূলক কার্যক্রম গ্রহণ করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, আসন্ন শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে সীমান্ত এলাকায় সম্ভাব্য পাসপোর্ট ও ভিসাবিহীন অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং যে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির টহল তৎপরতা বৃদ্ধি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। একইসাথে প্রতিপক্ষের সাথে পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্ত সংক্রান্ত বিষয়াদি অবগত করাসহ পূজামন্ডপ স্থলে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কার্যক্রম গ্রহণ করেছে বিজিবি।

এছাড়া পুণ্যার্থীরা যাতে স্বস্তি ও আস্থার সাথে তাদের দূর্গা উৎসব পালন নিশ্চিত করতে পারে সে জন্য সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ইতিমধ্যে দিন-রাত টহল, রেকি এবং মোবাইল পেট্রোল কার্যক্রম পরিচালনা করছে বিজিবি সদস্যরা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে দূর্গা উৎসব উদযাপন নিশ্চিত করতে মঙ্গলবার থেকে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকার ৪৭টি পূজা মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সাতক্ষীরা বিজিবি।

বিজিবি অধিনায়ক, লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এর দিক নির্দেশনায় সংশ্লিষ্ট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল তৎপরতা বৃদ্ধি, রেকিকরণ ও বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রম গ্রহণ করা হয়। এছাড়াও প্রতিপক্ষ সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাথে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। পতাকা বৈঠকে আসন্ন দূর্গা উৎসব উপলক্ষে সম্ভাব্য পাসপোর্ট ও ভিসা বিহীণ অবৈধ পারাপার, চোরাচালান এবং যে কোন অতৎপরতা প্রতিরোধে অধিকতর সজাগ দৃষ্টি রাখার বিষয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী একমত পোষণ করেন।

প্রেসবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূজাস্থলে সর্বোচ্চ নিরাপত্তা এবং সনাতন ধর্মাবলম্বীসহ উৎসবপ্রিয় জনগণের স্বস্তি ও আস্থার সাথে যাতে দূর্গা উৎসব পালন নিশ্চিত করতে সেজন্য প্রতিটি পূজামন্ডপে দায়িত্বপ্রাপ্ত পূজা উদযাপন কমিটির সঙ্গে বিজিবির পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করা হচ্ছে। এছাড়া সীমান্তবর্তী এলাকায় জনসাধারণের সাথে প্রতিনিয়ত মতবিনিময় ও স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসারের সাথে সমন্বয়ের মাধ্যমে পুজা মন্ডপের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ধরনের পদক্ষেপ ও গোয়েন্দা নজরদারি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।

এছাড়া যে কোন প্রয়োাজনে তাৎক্ষণিক নিরাপত্তা সহযোগিতা প্রদান করার জন্য সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কর্তৃক মনিটরিং সেল গঠন করা হয়েছে। সীমান্ত এলাকায় বিভিন্ন পূজামন্ডপ ইতিমধ্যেই উৎসবমূখর পরিবেশে সাঁজানো হচ্ছে। এ বছরের শারদীয় দূর্গাপূজা সীমান্ত এলাকায় আনন্দময়, নিরাপদ ও সৌহার্দপূর্ণ উৎসবে পরিনত হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকায় ১৫টি বিওপি/ক্যাম্প ও ১টি বেইজ ক্যাম্পের মাধ্যমে সীমান্তবর্তী ৪৭টি পূজা মন্ডপে যথাক্রমে পদ্মশাখরায় ২টি, ভোমরায় ১টি, গাজীপুরে ৬টি, ঘোনায় ৩টি, বাঁকাল এলাকায় ৪টি, বৈকারীতে ১টি, কুশখালীতে ৩টি, তলুইগাছায় ২টি, কাকডাঙ্গায় ৪টি, ঝাউডাঙ্গা এলাকায় ১৫টি, মাদরায় ১টি, হিজলদী এলাকায় ২টি ও চান্দুড়িয়ায় ১টি মন্ডপে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল

সাতক্ষীরায় দুর্গোৎসবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

আপডেট সময়: ০২:৩৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫