আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক Logo পাটকেলঘাটায় ২০০ কেজি আম আটক করে ধ্বংশ Logo প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু Logo আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:২৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বো আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) খুলনার আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ।

তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে দুর্নীতির কোন শব্দ থাকবে না। দুর্নীতি হলো সমাজের ক্যান্সার। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্নীতি। আর্থিক দুর্নীতিই শুধু দুর্নীতি নয়। অর্পিত দায়িত্ব পালন না করলেও তাকে দুর্নীতি বলে। দুর্নীতি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্নীতি প্রতিরোধ করতে পারলেই সকল ক্ষেত্রে সফলতা আসবে।”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর সহকারি কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা ও দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন প্রমুখ।

বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সদস্য মো. আব্দুর রব ওয়ার্ছি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কবি ও সাহিত্যিক প্রভাষক আব্দুল ওহাব আজাদ প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উপপরিচালক মিজানুর রহমান শরীফ, আঞ্চলিক পাসপোর্ট অফিস সাতক্ষীরার উপ-পরিচালক মোহা: আজমল কবির, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, বিএডিসি সাতক্ষীরার সহকারী প্রকৌশলী মো. ইবনে সিনা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম। মডারেটর এর দায়িত্ব পালন করেন সাকিবুর রহমান।

এসময় অতিথি ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. শরীফুল ইসলাম, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যক্ষ রেজাউল করিম, রেবেকা সুলতানা, এড. মুনিরুদ্দীন, জিএম নাজমুল আরিফ, কাজী শাহাবুদ্দীন, এনামুল কবির খান প্রমুখ।

সপ্তাহ ব্যাপী দুর্নীতি প্রতিরোধে বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানসহ জেলার ৭টি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। ফাইনালে বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দলে অংশ নেয় ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিপক্ষ দলে অংশ নেয় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। বিতর্কের বিষয় ছিল: স্বাধীন বিচার বিভাগই দুর্নীতি দমন নিশ্চিত করতে পারে। বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে হারিয়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় জয়লাভ করে। এসময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট সময়: ০২:২৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫