আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক Logo পাটকেলঘাটায় ২০০ কেজি আম আটক করে ধ্বংশ Logo প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু Logo আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় মাদকের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীদের শপথ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানে শপথ বাক্য পাঠ করেছেন সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজে “মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা” শীর্ষক এক সেমিনারে এই শপথ বাক্য পাঠ করেন।

সাতক্ষীরা জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল হাশেম এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান শহীদ প্রমুখ।

বক্তারা বলেন, মাদক সমাজের জন্য অভিশাপ। এটি শুধু ব্যক্তিকে নয়, পরিবার ও রাষ্ট্রকেও ধ্বংসের মুখে ঠেলে দেয়। নতুন প্রজন্মকে মাদকের কুফল থেকে রক্ষা করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা কার্যক্রম জোরদার করতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীরা এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে।

এ সময় বক্তারা অভিভাবক, শিক্ষক ও সমাজের সর্বস্তরের মানুষকে মাদকবিরোধী আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান।অনুষ্ঠানে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক—শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সুধীজনরা অংশ নেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল

সাতক্ষীরায় মাদকের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীদের শপথ

আপডেট সময়: ০৪:০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫