আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক Logo পাটকেলঘাটায় ২০০ কেজি আম আটক করে ধ্বংশ Logo প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু Logo আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা নবারুণ স্কুলে যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৫৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ে “যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধ” শীর্ষক এই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কার্ক ইন অ্যাক্টর অর্থায়নে এবং খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-এর বাস্তবায়নে ‘ক্রিয়েটিং ইয়ুথ এমপ্লয়মেন্ট অ্যান্ড চাইল্ড প্রটেকশন’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কারিগরি সহযোগিতা প্রদান করে।

প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি ঢাকার বাই-ল্যাটারাল প্রোগ্রামস কো-অর্ডিনেটর আর্নেস্ট অনিন্দ্য সরকার।

এসময় প্রকল্পের টেকনিক্যাল অফিসার একরামুল কবীর, একাউন্টস অফিসার রিচার্ড অধিকারী, ফিল্ড অর্গানাইজার রিপন বাড়ৈ ও সুদিপ্ত বিশ্বাস উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ১৬ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, জনসচেতনতা ও নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারলেই যৌন শোষণ ও নির্যাতন বন্ধ করা সম্ভব। বর্তমানে সমাজের প্রতি পাঁচজন নারীর মধ্যে অন্তত একজন কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। সামাজিক ও নৈতিক অবক্ষয়ের কারণে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। যুব সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলেই সমাজ হবে সুরক্ষিত। এজন্য পরিবার থেকে শিশুর বিকাশে সার্বক্ষণিক নজরদারি ও তদারকি জরুরি বলে মন্তব্য করেন ।
বক্তারা আরও বলেন, সমাজে ও প্রতিষ্ঠানকেন্দ্রিক যৌন শোষণ ও নির্যাতন দিন দিন বেড়েই চলেছে। অধিকাংশ ঘটনা গোপন থাকে কারণ ভুক্তভোগীরা এ বিষয়ে সচেতন নয়। তাই শিশু-কিশোর বয়স থেকেই সচেতনতা ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

প্রসঙ্গত, সিসিডিবির ‘ক্রিয়েটিং ইয়ুথ এমপ্লয়মেন্ট অ্যান্ড চাইল্ড প্রটেকশন’ প্রকল্পটি সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় পৌরসভা ও ৮টি ইউনিয়নে বেকার যুব সমাজের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল

সাতক্ষীরা নবারুণ স্কুলে যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ

আপডেট সময়: ০৩:৫৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫