আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক Logo পাটকেলঘাটায় ২০০ কেজি আম আটক করে ধ্বংশ Logo প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু Logo আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৫৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় “প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার ও সামাজিক অংশগ্রহণ শক্তিশালীকরণ-হোপ” প্রকল্পের উপজেলা পর্যায়ে মানবাধিকার সুরক্ষা (সিএসও) কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা শহরের মিনি মার্কেট সংলগ্ন ম্যানগ্রোভ হলরুমে রিচার্স ইনিশিয়েটিভস্, বাংলাদেশ (রিইব) এ সভার আয়োজন করে।
‘নেটজ বিডি’ এর সহায়তায় অনুষ্ঠিত সভায় সাতক্ষীরা সদর সিএসও কমিটির সভাপতি অ্যাড. রফিকুল ইসলামের সভাপতিত্বে রিইব এর হোপ প্রকল্পের এরিয়া সমন্বয়কারী রেহেনা পারভীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর সিএসও কমিটির সাধারণ সম্পাদক মাহফুজা পারভীন, প্রচার সম্পাদক মো. মাজহারুল ইসলাম, গৌরপদ দাস, মো. আলী আকবার, মো. আসাদুজ্জামান লাভলু, আ: মোহায়মিন প্রমুখ। সাতক্ষীরা সদর উপজেলা সিএসও কমিটিরি ত্রৈমাসিক সভায় সিএসও সদস্যরা বিগত সভার কার্যবিবরণী অনুযায়ী তাদের কার্যক্রমের অগ্রগতি ও সফলতার কথা তুলে ধরেন। বক্তারা বলেন, সদর উপজেলা সিএসও’র কয়েকজন সদস্য সম্প্রতি একটি বাল্য বিয়ে পন্ড করেছেন। এছাড়া সমাজের পিছিয়েপড়া জনগোষ্ঠীর কিছু সংখ্যক মানুষকে সরকারী বিভিন্ন অনুদানের অর্থ প্রাপ্তিতে সহায়তা, অসহায় নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা, নারী নির্যাতন প্রতিরোধে আইনী সহায়তার ব্যবস্থাসহ বিভিন্ন ধরনের সামাজিক ও মানবাধিকারভিত্তিক কাজ করেছেন।’ এছাড়া আগামীতে সাতক্ষীরা সদর সিএসও সদস্য কর্তৃক সমাজের পিছিয়েপড়া জনগোষ্ঠীর কিশোরীদের বিনামূল্যে সহায়ক শিক্ষাদান, কিশোরীদের স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণসহ বিভিন্ন ধরনের সামাজিক কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সিএসও সদস্যরা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল

সাতক্ষীরায় মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ০৩:৫৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫