আজ বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় সিসিডিবি’র যুব ও ওস্তাদদের পরিচিতি সভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:৩৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি: “কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করি, কর্মহীনতা মুক্ত সমাজ গড়ি”— এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বেকার যুব ও ওস্তাদদের নিয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সাতক্ষীরা পৌরসভার হলরুমে নেদারল্যান্ডভিত্তিক সংস্থা কার্ক ইন এক্টি’র অর্থায়নে এবং সিসিডিবি সাতক্ষীরার বাস্তবায়নে প্রকল্পের তৃতীয় বর্ষের যুব ও ওস্তাদদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিসিডিবি’র প্রজেক্ট ম্যানেজার পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা লিয়াকত হোসেন।
সংস্থার টেকনিক্যাল অফিসার ইকরামুল কবিরের সঞ্চালনায়  বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুর রহমান, সাংবাদিক আসাদুজ্জামান সরদার প্রমুখ। এছাড়া সংস্থার হিসাব কর্মকর্তা রিচার্ড অধিকারী, ফিল্ড অর্গানায়জার রিপন বাড়ৈ, সুদীপ্ত বিশ্বাসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওস্তাদ এবং যুবরা উপস্থিত ছিলেন।
সিসিডিবি সাতক্ষীরার উদ্যোগে যুব প্রজেক্টের আওতায় সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় ৮০ জন বেকার যুবকে মোবাইল সার্ভিসিং, ইলেকট্রনিক্স, মোটরগাড়ি সার্ভিসিং, মোটরসাইকেল সার্ভিসিং, দর্জি, বিউটি পার্লার, ফার্নিচার, ওয়েল্ডিংসহ ৯টি ট্রেডে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বক্তারা বলেন, দক্ষতা অর্জন ছাড়া সাফল্যের কোনো বিকল্প নেই। বেকার সমস্যা সমাধানে কারিগরি প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। কাজ শিখে নিজের যোগ্যতা ও আত্মবিশ্বাসকে আরও উঁচুতে নিয়ে যেতে হবে।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় সিসিডিবি’র যুব ও ওস্তাদদের পরিচিতি সভা

আপডেট সময়: ০৪:৩৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫