আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় ১৫ বিএনপি নেতা কর্মীর জামায়াতে যোগদান

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৬:৫৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার ফিংড়ীতে ১৫ জন বিএনপি নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে সদরের ব্যাংদহা কাছারী বাড়ি জামে মসজিদে সিরাতুন্নবী মাহফিলে ফিংড়ী ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপি নেতা মো. আবু সালেকের নেতৃত্বে তাঁরা জামায়াতে যোগদান করেন।

সিরাতুন্নবী মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপি নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক সাতক্ষীরা ২ আসনের নমিনি মুহাদ্দিস আব্দুল খালেক।

যোগদানকারীরা হলেন, মো. আবুল কালাম, মো. আব্দুস সবুর, মো. হানিফ হোসেন, মো. নূর ইসলাম, মো. উজ্জ্বল হোসেন, মো. সেলিম হোসেন, মো. ইব্রাহিম (বাবু), মো. ইনামুল হক, মো. আব্দুল কালাম, মো. আবু সালেক, মো. হযরত আলী, মো. কুরবান আলী, মো. মোতালেব, মো. রুহুল কুদ্দুস ও মো. আফজাল হোসেন।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার হাবিবুর রহমান, মাওলানা আজাদুল ইসলাম প্রমূখ।

যোগদানকারীরা জানান, তারা ইসলামী আদর্শ ও নীতি মেনে নতুন রাজনৈতিক পথ বেছে নিয়েছেন। অনুষ্ঠানের শেষে নেতারা ইসলামের সঠিক শিক্ষা প্রচার ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় ১৫ বিএনপি নেতা কর্মীর জামায়াতে যোগদান

আপডেট সময়: ০৬:৫৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫