আজ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভারতে আটক ১৫ বাংলাদেশীকে বিজিবি’র কাছে হস্তান্তর

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৫৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

ভারতে আটক নারী ও শিশুসহ অরো ১৫ বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পাতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। পরে রাত সোয়া ৯টার দিকে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপার্দ করা হয়।

এরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের প্রশান্ত রায়ের স্ত্রী অনিতা মন্ডল (২৯), তাদের মেয়ে সুপর্ণা মন্ডল (৬), খুলনার কয়রা উপজেলার জোড়শিং গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে নূর নবী গাজী (৪০), নূর নবী গাজীর স্ত্রী মুরশিদা খাতুন (৩৫), তাদের ছেলে আলম গাজী (১২) ও মেয়ে হালিমা পারভীন (৯), একই গ্রামের আরশাদ ঢালীর ছেলে মেহেরালী ঢালী (৬০), মেহেরালী ঢালীর স্ত্রী তহমিনা খাতুন (৫৫), তাদের মেয়ে রিনা পারভীন (২০), একই উপজেলার পাটাখালী গ্রামের ফজর মিয়ার ছেলে আনিসুর রহমান (৩৬), আনিসুর রহমানের স্ত্রী মায়মুনা খাতুন (৩০), তাদের ছেলে মুস্তাকিম (১০) ও মেয়ে তানিয়া খাতুন (৭), যশোরের অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের সুফল মন্ডলের ছেলে দীপু মন্ডল (২৩) এবং শরীয়াতপুর জেলার শরীয়াতপুর গ্রামের মোঃ আজিজুল ইসলামের স্ত্রী আমেনা আক্তার (২২)।

বিজিবি সূত্র জানায়, গত ২০ সেপ্টেম্বর রাত ১১টার দিকে ভারতের উত্তর ২৪ পরগনা জলোর হাকিমপুর চেক পোষ্ট অতিক্রম করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হাকিমপুর ক্যাম্পের একটি টহল দলের সদস্যরা তাদের আটক করে।

পরবর্তীতে রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিএসএফ আমুদিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং সাতক্ষীরাস্থ বিজিবি তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কাশেম এর মধ্যস্থতায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়।

পরে রাত সোয়া ৯টার দিকে তাদেরকে সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপার্দ করা হয়। এঘটনায় নায়েব সুবেদার মোঃ আবুল কাশেম (৫৬) বাদী হয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেসন্স) সুশান্ত ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকদের নাম-ঠিকানা যাচাই—বাছাই শেষে তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ভারতে আটক ১৫ বাংলাদেশীকে বিজিবি’র কাছে হস্তান্তর

আপডেট সময়: ০২:৫৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫