আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক Logo পাটকেলঘাটায় ২০০ কেজি আম আটক করে ধ্বংশ Logo প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু Logo আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা সীমান্তে ৮ বাংলাদেশীকে বিজিবির কাছে বিএসএফ’র হস্তান্তর

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:২৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সীমান্তে ৮ জন বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের আমুদিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা উক্ত বাংলাদেশীদের হস্তান্তর করে। রাতেই তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এব্যাপারে সাতক্ষীরার তলুইগাছা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মো. আবুল কাশেম একটি সাধারণ ডায়েরী করেছেন।

সাধারণ ডায়েরীতে বলা হয়েছে, আটক বাংলাদেশী নাগরিকরা গত ১৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমকালে বিএসএফ তাদেরকে আটক করে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর আমুদিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও সাতক্ষীরার তলুইগাছা বিজিবির কমান্ডারের মধ্যস্থতায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির নিকট হস্তান্তর করেন।

হস্তান্তরকৃতরা হলেন, খুলনার কয়রা থানার নাকসা গ্রামের মো. মনি বিশ্বাসের ছেলে মো. হারুন (৩০), ময়মনসিংহ জেলার ফুলবাড়ি থানার ঢামোর গ্রামের সামসুল আলমের স্ত্রী জেবা সাবিহা বিনতে করিম (২২), কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার সুতারপাড়া গ্রামের মো. সুজন এর স্ত্রী জান্নাত বেগম (৩৫), নারায়নগঞ্জ সদর থানার ভুইগড় গ্রামের আব্দুল আলিমের স্ত্রী নীপা (৩৯), যশোরের অভয়নগর থানার পাইকপাড়া গ্রামের মোঃ আজিজুল বিশ্বাসের ছেলে মোঃ ইকরামুল বিশ্বাস (২৪) ও তার স্ত্রী মোছাঃ রহিমা খাতুন (২৪), সাতক্ষীরার আশাশুনি থানার বুড়িয়া গ্রামের সবুজ মন্ডলের স্ত্রী রূপা রানী (২৮) ও একই থানার মহিষকুড় গ্রামের রবীন্দ্র নাথ পরামানিকের ছেলে অনাদী রঞ্জন পরামানিক (৪২)।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল

সাতক্ষীরা সীমান্তে ৮ বাংলাদেশীকে বিজিবির কাছে বিএসএফ’র হস্তান্তর

আপডেট সময়: ০২:২৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫