আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক Logo পাটকেলঘাটায় ২০০ কেজি আম আটক করে ধ্বংশ Logo প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু Logo আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগে ডাচ্ বাংলা ব্যাংকের সাতক্ষীরা শাখা ম্যানেজার বদলি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৩৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে থাকা ডাচ্ বাংলা ব্যাংকের সাতক্ষীরা শাখা ম্যানেজার মো. তৌহিদুল ইসলামকে অবশেষে শাখা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জারিকৃত এক আদেশে তাঁকে এসআরএ শাখায় এট্যাচমেন্ট দেওয়া হয়। ১৮ সেপ্টেম্বর থেকে এ আদেশ কার্যকর হবে।

ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২২ সালের অক্টোবরে সাতক্ষীরা শাখায় যোগ দেওয়ার পর থেকেই তৌহিদুল ইসলামকে ঘিরে নানা অভিযোগ ওঠে। নারী কেলেঙ্কারির পাশাপাশি শাখার ভেতরে ভীতি প্রদর্শন, ভিন্নমত দমন ও আর্থিক অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ হয়ে ওঠেন সহকর্মীরা। কেউ প্রতিবাদ করলে তাঁদের বদলি বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

২০২৩ সালের জুলাই মাসে এ ঘটনার প্রতিবাদে একাধিক মানববন্ধন হয় সাতক্ষীরায়। “ব্যাংকিং নারী গ্রাহিতা ও সচেতন নাগরিক সমাজ” ব্যানারে পলাশপোল ফাস্ট ট্র্যাক শাখার সামনে নারী গ্রাহকেরা মানববন্ধন করে ম্যানেজারের পদত্যাগ দাবি করেন। একই মাসে শ্যামনগর প্রেসক্লাবের সামনেও মানবাধিকার সংগঠনের উদ্যোগে মানববন্ধন হয়। বক্তারা ব্যাংক কর্মকর্তার নারী–লোভী ও দুর্নীতিবাজ আচরণের নিন্দা জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ব্যাংকের ভেতর ও বাইরে প্রতিবাদ-বিক্ষোভ চললেও এত দিন পর্যন্ত তৌহিদুল ইসলাম বহাল ছিলেন। ব্যাংক সূত্র জানায়, সম্প্রতি প্রধান কার্যালয়ে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের নথি যাচাই করে তাঁকে সাতক্ষীরা শাখা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তৌহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ভিত্তিহীন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল

নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগে ডাচ্ বাংলা ব্যাংকের সাতক্ষীরা শাখা ম্যানেজার বদলি

আপডেট সময়: ০১:৩৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫