আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক Logo পাটকেলঘাটায় ২০০ কেজি আম আটক করে ধ্বংশ Logo প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু Logo আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তালায় কিশোরীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ শুরু

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:৩৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

তালা (সাতক্ষীরা): ‘আমরা প্রায়ই বিভিন্ন ভয়ের মধ্যে রাস্তাঘাটে চলাফেরা করি। আত্মরক্ষার এই প্রশিক্ষণের মাধ্যমে আমি বুঝতে পারছি, নিজেকে কীভাবে সুরক্ষা করা যায়। আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে।’—এভাবেই অনুভূতি প্রকাশ করছিলেন তালা শহীদ কামেল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মৌশি আক্তার।

বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে সম্প্রতি সাতদিনব্যাপী আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশ (রিইব)-এর হোপ প্রকল্পের উদ্যোগে এবং নেটজ বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক রেশমা খাতুন এবং হোপ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর নিলীমা মুন্ডা। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন মার্শাল আর্ট প্রশিক্ষক কুতুব উদ্দীন গাজী।

এবারের প্রশিক্ষণে অংশ নিচ্ছেন বিদ্যালয়ের ২০ জন কিশোরী। নিলীমা মুন্ডা জানান, কিশোরীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করাই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হবে। আয়োজকদের প্রত্যাশা, এ প্রশিক্ষণ কিশোরীদের আত্মবিশ্বাসী করার পাশাপাশি সমাজেও ইতিবাচক প্রভাব ফেলবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল

তালায় কিশোরীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ শুরু

আপডেট সময়: ০৬:৩৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫