আজ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

চার শতাব্দীর ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা এ বছরও হচ্ছে না

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৪৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার চার শতাব্দীর ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা এ বছরও বন্ধ রয়েছে। কেন্দ্রীয় নির্দেশনার কারণে এ মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি বলেন, “গত বছরও মেলা হয়নি। এবছরও সামনে নির্বাচনসহ সার্বিক পরিস্থিতির কারণে মেলা বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আয়োজন করা হবে।”

হিন্দু সম্প্রদায়ের বিশ্বকর্মা ও সর্পদেবী মনসা পূজা বুধবার (১৭ সেপ্টেম্বর) পালিত হলেও মেলাকে ঘিরে কোনো আয়োজন হয়নি। তবে পূজা উপলক্ষে সাতক্ষীরা পৌরসভার পলাশপোল গুড়পুকুরপাড় বটতলায় মনসাতলা মন্দির কমিটির উদ্যোগে পূজা অনুষ্ঠিত হয়। সেখানে দূর-দূরান্ত থেকে আসা দোকানিরা নানা পসরা সাজালেও ঐতিহ্যবাহী মেলা হয়নি।

স্থানীয়রা জানিয়েছেন, গুড়পুকুর মেলা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সাতক্ষীরার সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। একসময় এ মেলাকে ঘিরে হস্তশিল্প, খেলনা, মিষ্টি, নাগরদোলা, যাত্রাপালা ও পালাগানের আয়োজন থাকত। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ মিলিত হয়ে আনন্দ ভাগাভাগি করতেন।

২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মেলা চলাকালে শহরের একটি সিনেমা হল ও সাতক্ষীরা স্টেডিয়ামে সার্কাসের প্যান্ডেলে জঙ্গি হামলায় ৩ জন নিহত ও শতাধিক মানুষ আহত হন। এরপর টানা ছয় বছর মেলা বন্ধ থাকে। ২০০৯ সালে আবার চালু হলেও সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন কারণে আয়োজন বন্ধ রয়েছে।

স্থানীয় নাগরিক সমাজের দাবি, ছোট পরিসরেই হোক প্রতিবছর মেলার ঐতিহ্য টিকিয়ে রাখা উচিত।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

চার শতাব্দীর ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা এ বছরও হচ্ছে না

আপডেট সময়: ০৩:৪৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫