আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক Logo পাটকেলঘাটায় ২০০ কেজি আম আটক করে ধ্বংশ Logo প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু Logo আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ঝিকরগাছায় ক্লিনিক মালিকের হাতে সিজারিয়ান রোগীর মৃত্যু

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:০৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

যশোরের ঝিকরগাছায় এক ক্লিনিকের মালিক ডাক্তার না হয়েও আরেক ক্লিনিকে গিয়ে সিজারিয়ান অপারেশন করতে গিয়ে রোগীর মৃত্যুর ঘটনা ঘটিয়েছেন। বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

তথ্যানুসন্ধানে জানা যায় শরিফুল ইসলাম নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে সালেহা ক্লিনিক নামের একটা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। বর্তমানে তিনি ঝিকরগাছার পোস্ট অফিসের পাশে একটি ক্লিনিক পরিচালনা করছেন। তিনি ডাক্তার না হয়েও নিজের নামের আগে ডাক্তার লিখে সহজ সরল মানুষের সাথে প্রতারণা করে চলেছেন। ভুল চিকিৎসার পাশাপাশি নিজেই সিজারিয়ান অপারেশন করার মত ঘৃণ্য কাজে জড়িত থেকে অনেক রোগীর প্রাণনাশের মত ঘটনা ঘটানোয় ইতিপূর্বে অনেকবার জেল-জরিমানার শিকার হয়েছেন।

এবার তিনি ঝিকরগাছা ফুড গোডাউন এর সামনে অবস্থিত ফেমাস ক্লিনিকে অভিজ্ঞ ডাক্তার ছাড়া নিজেই অপারেশন করতে গিয়ে ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ (সর্দার পাড়া) গ্রামের ইয়ানুর এর মেয়ে সোহানা (১৯) এর মৃত্যু ঘটিয়েছেন।

সোহানার পিতা ইয়ানুর বলেন, ফেমাস ক্লিনিকের মালিক আজগার আলি তার প্রতিবেশী ভাইপো হয়। তার পরামর্শে ১৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় সোহানাকে ফেমাস ক্লিনিকে ভর্তি করান। তার পেটে জমজ বাচ্চা ছিল। অপারেশন করার সময় সে স্ট্রোক করে। পরে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়। ঐদিন রাতেই বাড়িতে তাকে দাফন করা হয়। বর্তমানে বাচ্চা দুটি সুস্থ আছে।

ফেমাস ক্লিনিক এর মালিক আজগর আলীকে ফোন দিলে তিনি রিসিভ করেননি। এবিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ বলেন, এধরণের ঘটনা মেনে নেওয়া হবে না। এই ক্লিনিক এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য ইতিপূর্বেও এই ক্লিনিক দুটির বিরুদ্ধে পত্র-পত্রিকায় বহুবার রিপোর্ট হওয়ার পরেও কর্তৃপক্ষ ক্লিনিকের বিরুদ্ধে শক্ত কোনো পদক্ষেপ না নেওয়ায় এ ধরনের প্রাণহানি বেড়েই চলেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল

ঝিকরগাছায় ক্লিনিক মালিকের হাতে সিজারিয়ান রোগীর মৃত্যু

আপডেট সময়: ০৩:০৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫